ঢাকা   রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

ইসরায়েলে ইরানের বিমান হামলা, আহত ১৬

Authorরেডিও বার্তা ডেস্ক

প্রকাশ: ০১ এপ্রিল ২০২৬, ১২:৫৪ পিএম

ইসরায়েলে ইরানের বিমান হামলা, আহত ১৬

ইসরায়েলের ওপর ইরানের সাম্প্রতিক বিমান হামলায় অন্তত ১৬ জন আহত হয়েছেন। বুধবার ইসরায়েলি কর্তৃপক্ষের বরাত দিয়ে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। দেশটির বাণিজ্যিক রাজধানী তেল আবিব এবং নিকটবর্তী বনেই ব্রাক শহরে এই হামলার ঘটনা ঘটে।

ইসরায়েলের জরুরি সেবা সংস্থা মাগেন ডেভিড অ্যাডোম (এমডিএ) জানিয়েছে, আহতদের মধ্যে ১০ বছর বয়সী এক কন্যাশিশুর অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। গোলার আঘাতে শিশুটির শরীরের বিভিন্ন অংশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং তাকে দ্রুত হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

এমডিএ আরও জানিয়েছে, বাকি আহতদের আঘাত তুলনামূলকভাবে মাঝারি বা সামান্য এবং তাদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে। বুধবারের এই আকস্মিক হামলায় ওই এলাকাগুলোতে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং সাধারণ মানুষকে নিরাপদ আশ্রয়ে অবস্থান নিতে দেখা যায়।

ঘটনার পর থেকেই ইসরায়েলি নিরাপত্তা বাহিনী এবং উদ্ধারকারী দলগুলো ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে তৎপরতা চালিয়ে যাচ্ছে।

সূত্র: সিএনএন

 

বার্তা বাজার/এমএমএইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন