ঢাকা   রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

কাতারের তেলবাহী ট্যাংকারে ইরানি ক্ষেপণাস্ত্র হামলা, ২১ নাবিক উদ্ধার

Authorরেডিও বার্তা ডেস্ক

প্রকাশ: ০২ এপ্রিল ২০২৬, ০১:০৩ এএম

কাতারের তেলবাহী ট্যাংকারে ইরানি ক্ষেপণাস্ত্র হামলা, ২১ নাবিক উদ্ধার

কাতারের একটি তেলবাহী ট্যাংকারে বুধবার ভোরে ইরানের নিক্ষিপ্ত ক্রুজ ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে বলে জানিয়েছে কাতারের প্রতিরক্ষা মন্ত্রণালয়।

মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, কাতার এনার্জির লিজে পরিচালিত ‘অ্যাকুয়া ১’ নামের ট্যাংকারটি দেশটির জলসীমার মধ্যেই হামলার শিকার হয়। তবে এতে থাকা ২১ জন নাবিকই নিরাপদে জাহাজ ত্যাগ করতে সক্ষম হয়েছেন এবং কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

কাতারএনার্জিও হামলার বিষয়টি নিশ্চিত করে জানায়, এ ঘটনায় পরিবেশের ওপর কোনো নেতিবাচক প্রভাব পড়েনি।

অন্যদিকে, ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ডস কর্পস (আইআরজিসি) জানিয়েছে, তাদের নৌবাহিনীর ক্ষেপণাস্ত্রের আঘাতে ট্যাংকারটি ক্ষতিগ্রস্ত হয়েছে। আইআরজিসির দাবি, ট্যাংকারটি ইসরাইলের মালিকানাধীন।

ঘটনাটি নিয়ে আঞ্চলিক উত্তেজনা আরও বাড়তে পারে বলে বিশ্লেষকদের ধারণা।

সূত্র: বিবিসি নিউজ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন