ঢাকা   মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

ভূপাতিত হওয়া যুদ্ধবিমানের পাইলটকে উদ্ধারে চেষ্টা ব্যর্থ যুক্তরাষ্ট্রের, বাধা সৃষ্টি করছে ইরানের সেনারা

Authorরেডিও বার্তা ডেস্ক

প্রকাশ: ০৩ এপ্রিল ২০২৬, ০৮:২১ পিএম

ভূপাতিত হওয়া যুদ্ধবিমানের পাইলটকে উদ্ধারে চেষ্টা ব্যর্থ যুক্তরাষ্ট্রের, বাধা সৃষ্টি করছে ইরানের সেনারা

ইরানের মধ্যাঞ্চলে ভূপাতিত করা যুদ্ধবিমানের পাইলটকে উদ্ধারে ব্যাপক চেষ্টা চালাচ্ছে যুক্তরাষ্ট্র। তবে তাদের এ চেষ্টা ব্যর্থ হয়েছে বলে জানিয়েছে ইরানের আধা-সরকারি বার্তাসংস্থা তাসনিম নিউজ।

শুক্রবার (৩ এপ্রিল) সকালে মার্কিনিদের একটি এফ-৩৫ যুদ্ধবিমান বিধ্বস্ত করার দাবি করে বিপ্লবী গার্ড। তবে বিমানের ধ্বংসাবশেষের ছবি দেখে ধারণা করা হচ্ছে এটি একটি এফ-১৫ যুদ্ধবিমান। বিমান ভূপাতিত করা নিয়ে যুক্তরাষ্ট্র এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি।

বার্তাসংস্থা তাসনিম নিউজ বলেছে, যুক্তরাষ্ট্র পাইলটকে উদ্ধারের চেষ্টা চালাচ্ছে। কিন্তু ওই পাইলট জীবিত আছেন নাকি নিহত হয়েছেন সেটি এখনো স্পষ্ট নয়।

যেখানে বিমান বিধ্বস্ত হয়েছে সেখানে নজরদারি বিমান উড়াচ্ছে মার্কিনিরা। এছাড়া একটি হেলিকপ্টার দিয়েও পাইলটকে উদ্ধারে চেষ্টা করে তারা। তবে ইরানি সেনাদের হামলার মুখে হেলিকপ্টারটি পিছিয়ে যায়।

“পাইলট উদ্ধারের অভিযানে আছে একটি ব্ল্যাক হক হেলিকপ্টার ও সি-১৩০ হারকিউলিস বিমান। কিন্তু এখন পর্যন্ত তাদের চেষ্টা ব্যর্থ হয়েছে।”— লিখেছে তাসনিম নিউজ।

এদিকে গত মার্চে মার্কিনিদের একটি এফ-৩৫ যুদ্ধবিমানকে টার্গেট করেছিল ইরান। ওই সময় এটি প্রায় নিশ্চিত ভূপাতিত হওয়া থেকে বেঁচে যায়। এরপর বিমানের পাইলট মধ্যপ্রাচ্যের একটি দেশে এটি জরুরি অবতরণ করান।

সূত্র: তাসনিম

 

বার্তা বাজার/এস এইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন