ঢাকা   সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

যুক্তরাষ্ট্রের অবকাঠামোতে পাল্টা হামলার হুঁশিয়ারি ইরানের

Authorরেডিও বার্তা ডেস্ক

প্রকাশ: ০৬ এপ্রিল ২০২৬, ০৫:৩০ এএম

যুক্তরাষ্ট্রের অবকাঠামোতে পাল্টা হামলার হুঁশিয়ারি ইরানের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক হুমকির কড়া জবাব দিয়েছে ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই এক সাক্ষাৎকারে জানিয়েছেন, ইরানের গুরুত্বপূর্ণ অবকাঠামোতে কোনো ধরনের হামলা চালানো হলে তেহরানও একই ধরনের পাল্টা ব্যবস্থা গ্রহণ করবে।

সাক্ষাৎকারে ইসমাইল বাঘাই ইরানের সামরিক অবস্থানের কথা স্পষ্টভাবে তুলে ধরেন। তিনি বলেন, ‘আমাদের সশস্ত্র বাহিনী এটি পরিষ্কার করে দিয়েছে, যদি ইরানের কোনো অবকাঠামোতে হামলা চালানো হয়, তবে আমরাও ঠিক একইভাবে তার জবাব দেব।’

বাঘাই আরও সতর্ক করে বলেন, ইরানের বিরুদ্ধে যেকোনো আগ্রাসনে ব্যবহৃত বা যুক্তরাষ্ট্রের মালিকানাধীন যেকোনো স্থাপনা তাদের নিশানায় থাকবে। তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্রের মালিকানাধীন অথবা তাদের সঙ্গে কোনোভাবে সম্পর্কিত কিংবা ইরানের বিরুদ্ধে আগ্রাসনে সহায়তা করছে—এমন যেকোনো অনুরূপ অবকাঠামোকে আমাদের সশস্ত্র বাহিনী লক্ষ্যবস্তু করবে।’

সাম্প্রতিক সময়ে ডোনাল্ড ট্রাম্প ইরানের জ্বালানি ও বেসামরিক অবকাঠামো লক্ষ্য করে হামলার হুমকি দিয়ে আসছিলেন। তারই পরিপ্রেক্ষিতে তেহরানের পক্ষ থেকে এই কড়া বার্তা এলো।

সূত্র: আলজাজিরা

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন