ঢাকা   সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

ইরানি বাহিনীকে দমাতে পারবে না : মোজতবা খামেনি

Authorরেডিও বার্তা ডেস্ক

প্রকাশ: ০৭ এপ্রিল ২০২৬, ১১:২৬ এএম

ইরানি বাহিনীকে দমাতে পারবে না : মোজতবা খামেনি

ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি বলেছেন, শীর্ষ সামরিক কমান্ডারদের হত্যার মাধ্যমে ইরানের সশস্ত্র বাহিনীকে দমিয়ে রাখা সম্ভব নয়।

সোমবার দেওয়া এক লিখিত বিবৃতিতে তিনি বলেন, ইরানের বাহিনী সত্যের পথে থাকা যোদ্ধা ও আত্মত্যাগী সদস্যদের নিয়ে গঠিত একটি শক্তিশালী ও গভীরভাবে প্রোথিত ফ্রন্ট, যাদের মনোবল ভাঙা যাবে না।

ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসির গোয়েন্দাপ্রধান মাজিদ খাদেমি নিহত হওয়ার পর এই মন্তব্য করেন তিনি। খামেনি বলেন, মাজিদ খাদেমি দীর্ঘদিন ধরে ইরানের নিরাপত্তা, গোয়েন্দা ও প্রতিরক্ষা খাতে নিষ্ঠার সঙ্গে কাজ করেছেন।

এদিকে ইসরায়েল দাবি করেছে, তারা আইআরজিসির কুদস ফোর্সের বিশেষ অভিযান ইউনিটের কমান্ডার আসগর বাঘেরিকে হত্যা করেছে। তবে এ বিষয়ে ইরানের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি থেকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ইরানের একাধিক জ্যেষ্ঠ সামরিক ও রাজনৈতিক কর্মকর্তা নিহত হয়েছেন।

তথ্যসূত্র : সিএনএন

 

বার্তা বাজার/এস এইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন