ঢাকা   সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

যে কোনো মুহূর্তে আবারও যুদ্ধ শুরু করতে প্রস্তুত ইসরায়েল, আঙুল ট্রিগারেই: নেতানিয়াহু

Authorরেডিও বার্তা ডেস্ক

প্রকাশ: ০৯ এপ্রিল ২০২৬, ১২:০৯ পিএম

যে কোনো মুহূর্তে আবারও যুদ্ধ শুরু করতে প্রস্তুত ইসরায়েল, আঙুল ট্রিগারেই: নেতানিয়াহু

যুক্তরাষ্ট্র-ইসরায়েল ও ইরানের মধ্যকার যুদ্ধবিরতির ঘোষণার মধ্যেই কঠোর হুঁশিয়ারি বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি বলেছেন, যে কোনো মুহূর্তে আবারও যুদ্ধ শুরু করতে প্রস্তুত ইসরায়েল। আমাদের আঙুল ট্রিগারেই রয়েছে। খবর দ্য টাইমস অফ ইসরায়েলের।

বুধবার (৮ এপ্রিল) টেলিভিশনে দেওয়া এক সংবাদ সম্মেলনে ইরানকে এমন হুঁশিয়ারি দেন। নেতানিয়াহু বলেন, ইরানের বিরুদ্ধে ছয় সপ্তাহের লড়াইয়ে দেশটির ভিত নড়িয়ে দেওয়া হয়েছে এবং ইসরায়েল এখন আগের চেয়ে আরও শক্তিশালী অবস্থানে রয়েছে।

তিনি আরও বলেন, এখনও কিছু লক্ষ্য অর্জন বাকি রয়েছে ইসরায়েলের। যার মধ্যে রয়েছে ইরান থেকে ইউরেনিয়ামের মজুদ পুরোপুরি সরানো, যা চুক্তি অথবা শক্তি প্রয়োগের মাধ্যমে হতে হবে এবং প্রয়োজন হলে আবারও যুদ্ধ শুরু করা হবে।

নেতানিয়াহু জানাান, যুদ্ধবিরতির অর্থ এই নয় যে, ইরানের বিরুদ্ধে ইসরায়েলের অভিযান শেষ। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ইসরায়েলের ঘনিষ্ঠ সমন্বয়ের ভিত্তিতেই দুই সপ্তাহের সাময়িক যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। ইসলামাবাদের আলোচনায় ইরান যেকোনো সময়ের তুলনায় দুর্বল প্রতিপক্ষ হিসেবে মুখোমুখি হবে বলেও দাবি করেন তিনি।

এদিকে, লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর বিরুদ্ধেও অভিযান অব্যাহত রেখে উত্তরাঞ্চলের নিরাপত্তা পুনরুদ্ধারে ইসরায়েল দৃঢ় প্রতিজ্ঞ বলেও জানিয়েছেন তিনি।

 

বার্তা বাজার/এস এইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন