ঢাকা   রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

লেবাননে কোনো যুদ্ধবিরতি চলছে না, হামলা অব্যাহত থাকবে: নেতানিয়াহু

Authorরেডিও বার্তা ডেস্ক

প্রকাশ: ১০ এপ্রিল ২০২৬, ০৬:০১ পিএম

লেবাননে কোনো যুদ্ধবিরতি চলছে না, হামলা অব্যাহত থাকবে: নেতানিয়াহু

ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু লেবাননে কোনো ধরনের যুদ্ধবিরতি চলার খবর নাকচ করে দিয়েছেন। উত্তর ইসরাইলের বাসিন্দাদের উদ্দেশে দেওয়া এক বার্তায় তিনি জোর দিয়ে বলেন, লেবাননে বর্তমানে কোনো যুদ্ধবিরতি কার্যকর নেই।

প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রকাশিত ওই বার্তায় জানানো হয়, হিজবুল্লাহর ওপর পূর্ণ শক্তি দিয়ে হামলা অব্যাহত রাখা হবে এবং উত্তর ইসরাইলের নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত এই সামরিক অভিযান থামবে না।

নেতানিয়াহু আবারও ইসরাইলের মূল লক্ষ্যগুলোর কথা পুনর্ব্যক্ত করেন। তিনি জানান, হিজবুল্লাহকে নিরস্ত্রীকরণ এবং ইসরাইল ও লেবাননের মধ্যে একটি ঐতিহাসিক ও টেকসই শান্তি চুক্তি নিশ্চিত করাই তাদের প্রধান উদ্দেশ্য।

তার এই কড়া অবস্থান এমন এক সময়ে সামনে এলো, যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করছেন, নেতানিয়াহু তাকে জানিয়েছেন—শান্তি আলোচনা চলাকালীন ইসরাইল লেবাননে তাদের আক্রমণের তীব্রতা কমিয়ে আনবে। নেতানিয়াহুর সাম্প্রতিক এই বক্তব্য ট্রাম্পের সেই দাবিকে সরাসরি চ্যালেঞ্জের মুখে ঠেলে দিয়েছে এবং সংঘাত আরও দীর্ঘায়িত হওয়ার ইঙ্গিত দিচ্ছে।

সূত্র: বিবিসি।

 

বার্তা বাজার/এস এইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন