ঢাকা   রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

‘যুক্তরাষ্ট্রের ওপর সম্পন্ন অবিশ্বাস নিয়েই আলোচনায় বসছে ইরান’

Authorরেডিও বার্তা ডেস্ক

প্রকাশ: ১২ এপ্রিল ২০২৬, ০৫:৪৭ এএম

‘যুক্তরাষ্ট্রের ওপর সম্পন্ন অবিশ্বাস নিয়েই আলোচনায় বসছে ইরান’

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে যুক্তরাষ্ট্রের সাথে শুরু হওয়া গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল আলোচনার আগে ইরান তার কঠোর ও সতর্ক অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি জার্মানির পররাষ্ট্রমন্ত্রী জোহান ওয়াডেফুলের সঙ্গে এক ফোনালাপে স্পষ্ট করে জানান, ওয়াশিংটনের প্রতি ‘সম্পূর্ণ অবিশ্বাস’ নিয়েই তার দেশ এই আলোচনায় অংশ নিচ্ছে।

আব্বাস আরাগচি এই অবিশ্বাসের কারণ হিসেবে যুক্তরাষ্ট্রের অতীত আচরণের কথা উল্লেখ করে বলেন, অতীতে বারবার প্রতিশ্রুতি ভঙ্গ এবং ‘কূটনীতির সাথে বিশ্বাসঘাতকতার’ তিক্ত অভিজ্ঞতার কারণে ইরান ওয়াশিংটনকে বিশ্বাস করতে পারছে না। তিনি জোর দিয়ে বলেন, এমন প্রতিকূল পরিস্থিতির মধ্যেও ইরানের জনগণ তাদের জাতীয় স্বার্থ ও অধিকার রক্ষায় সর্বোচ্চ কর্তৃত্ব ও দৃঢ়তার সঙ্গে লড়াই চালিয়ে যাবে।

অন্যদিকে, আলোচনার টেবিলে মার্কিন যুক্তরাষ্ট্রের এজেন্ডা কী হবে, তা নিয়েও ইরান আগাম সতর্কবার্তা দিয়েছে। ইরানের প্রথম ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ রেজা আরেফ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বলেছেন, মার্কিন প্রতিনিধিরা যদি কেবল তাদের নিজস্ব স্বার্থ বা ‘আমেরিকা ফার্স্ট’ নীতিকে অগ্রাধিকার দিয়ে আলোচনা করেন, তবে একটি পারস্পরিক লাভজনক চুক্তিতে পৌঁছানো সম্ভব।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন