ঢাকা   বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

ইসরায়েলের উত্তরাঞ্চলে হিজবুল্লাহর রকেট হামলা

Authorরেডিও বার্তা ডেস্ক

প্রকাশ: ১৬ এপ্রিল ২০২৬, ০৫:০২ পিএম

ইসরায়েলের উত্তরাঞ্চলে হিজবুল্লাহর রকেট হামলা

ইসরায়েলের উত্তরাঞ্চলের একাধিক স্থানে রকেট হামলা চালিয়েছে ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ।

টেলিগ্রামে দেওয়া এক পোস্টে গোষ্ঠীটি দাবি করে, স্থানীয় সময় সকাল ৮টা ৪৫ মিনিটে (০৫:৪৫ জিএমটি, ০৬:৪৫ বিএসটি) কিরিয়াত শমোনা, কফার গিলাদি, মিসগাভ আম এবং মারগালিওত এলাকায় এই হামলা চালানো হয়। এসব এলাকা লেবানন সীমান্তের কাছাকাছি অবস্থিত।

তাদের দেশ ও জনগণের বিরুদ্ধে ইসরায়েলি-আমেরিকান আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত এই প্রতিক্রিয়া অব্যাহত থাকবে বলে জানিয়েছে গোষ্ঠীটি।

তবে এ বিষয়ে এখন পর্যন্ত ইসরায়েলি কর্তৃপক্ষ কোনো মন্তব্য করেনি।

 

সূত্র: বিবিসি

 

বার্তা বাজার/এস এইচ

 

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!