ঢাকা   সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

ইসরায়েল নয়, ইরানই ‘প্রধান শত্রু’: আমিরাত প্রেসিডেন্টের উপদেষ্টা

Authorরেডিও বার্তা ডেস্ক

প্রকাশ: ১৭ এপ্রিল ২০২৬, ০৮:০২ এএম

ইসরায়েল নয়, ইরানই ‘প্রধান শত্রু’: আমিরাত প্রেসিডেন্টের উপদেষ্টা

পারস্য উপসাগরীয় দেশগুলোর কাছে ইসরায়েল নয়, বরং ইরানই এখন ‘প্রধান শত্রু’ বলে মন্তব্য করেছেন সংযুক্ত আরব আমিরাতের একজন শীর্ষ কর্মকর্তা। তার মতে, আরব বিশ্বের অনেক সমাজে ইসরায়েলকে প্রধান শত্রু হিসেবে দেখা হলেও উপসাগরীয় রাষ্ট্রগুলোর অবস্থান ভিন্ন।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুবাই প্রেস ক্লাবে এক মিডিয়া ব্রিফিংয়ে আমিরাতি প্রেসিডেন্টের কূটনৈতিক উপদেষ্টা আনোয়ার গারগাশ বলেন, আমরা পুরোপুরি সচেতন যে অনেক আরব সমাজ ইসরায়েলকে প্রধান শত্রু হিসেবে দেখে, কিন্তু উপসাগরীয় দেশগুলোর দৃষ্টিভঙ্গি ভিন্ন।

তিনি বলেন, ইরানই উপসাগরীয় রাষ্ট্রগুলোর ওপর হাজার হাজার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। এ কারণে আমরা তাদের বিশ্বাস করি না এবং তাদের প্রধান শত্রু বলে মনে করি।

গারগাশ আরও জানান, ইরানের পারমাণবিক কর্মসূচি, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন সক্ষমতা নিয়ে আমিরাতের গভীর উদ্বেগ রয়েছে। তার মতে, তেহরান যেমন যুদ্ধের ক্ষতিপূরণ ও নিরাপত্তা নিশ্চয়তা চায়, তেমনি আমিরাতও ভবিষ্যতে এমন হামলা আর না হওয়ার নিশ্চয়তা চায়।

 

সূত্র: এপি

 

বার্তা বাজার/এস এইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন