ঢাকা   শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

এবার যাদের ওপর ভিসা বিধিনিষেধ আরোপ করল যুক্তরাষ্ট্র

Authorরেডিও বার্তা ডেস্ক

প্রকাশ: ১৭ এপ্রিল ২০২৬, ০৮:৫১ পিএম

এবার যাদের ওপর ভিসা বিধিনিষেধ আরোপ করল যুক্তরাষ্ট্র

এবার যাদের ওপর ভিসা বিধিনিষেধ আরোপ করল যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক : পশ্চিম গোলার্ধের যেসব দেশ যুক্তরাষ্ট্রের বিরোধীপক্ষকে সমর্থন করে দেশটির স্বার্থ ক্ষুণ্ন করছে, সেসব দেশের নাগরিকের ওপর ভিসা বিধিনিষেধ আরোপের ঘোষণা দিয়েছে মার্কিন স্টেট ডিপার্টমেন্ট।

বৃহস্পতিবার এক বিবৃতিতে জানানো হয়, এই নীতির আওতায় ইতোমধ্যে ২৬ ব্যক্তির মার্কিন ভিসা বাতিল করা হয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পশ্চিম গোলার্ধে যুক্তরাষ্ট্রের প্রভাব বিস্তারের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এরই মধ্যে স্টেট ডিপার্টমেন্টের এই কঠোর অবস্থানের ঘোষণা সামনে এলো। নিজের এই পরিকল্পনাকে ডোনাল্ড ট্রাম্প ১৯ শতকের ‘মনরো ডকট্রিন’-এর আদলে ‘ডনরো ডকট্রিন’ হিসেবে অভিহিত করেছেন।

দ্বিতীয় মেয়াদে ক্ষমতা গ্রহণের পর থেকেই ট্রাম্প আমেরিকা অঞ্চলজুড়ে মাদক পাচার বন্ধে আক্রমণাত্মক অবস্থান নিয়েছেন। মাদক পাচার রোধে তার নির্দেশ মানা না হলে সংশ্লিষ্ট দেশগুলোর বিরুদ্ধে অর্থনৈতিক নিষেধাজ্ঞা ও সামরিক ব্যবস্থা নেওয়ার হুমকিও দিয়েছেন তিনি।

একইসঙ্গে ওই অঞ্চলে চীনের ক্রমবর্ধমান আধিপত্য কমাতেও তৎপর হয়েছেন ট্রাম্প। মূলত লাতিন আমেরিকার দেশগুলোর সাথে এশীয় এই পরাশক্তির ঘনিষ্ঠতা বৃদ্ধির বিষয়টিকেই তিনি রুখে দিতে চাইছেন।

স্টেট ডিপার্টমেন্ট ব্যাখ্যা করেছে যে, এই বর্ধিত ভিসা বিধিনিষেধের মাধ্যমে ওইসব ব্যক্তিদের শাস্তি দেওয়া হবে যারা পশ্চিম গোলার্ধে যুক্তরাষ্ট্রের শত্রুপক্ষকে জেনেশুনে পরিচালনা, অনুমোদন, অর্থায়ন বা উল্লেখযোগ্য সহায়তা প্রদান করবে।

বিবৃতিতে যাদের ভিসা বাতিল করা হয়েছে তাদের কারো নাম প্রকাশ করা হয়নি। তবে তারা একটি বিশেষ আইন ব্যবহার করে এটি করেছে। এই আইন অনুযায়ী, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী যদি মনে করেন যে কোনো বিদেশি নাগরিকের আমেরিকায় আসা দেশটির জন্য বিপদের কারণ হতে পারে, তবে তিনি তার দেশে আসায় বাধা সৃষ্টি করতে পারবেন।

গত বছর ফিলিস্তিন সমর্থনকারীদের ভিসা বাতিলের উদ্যোগও নেওয়া হয়েছিল। সম্প্রতি ইরান সরকারের সাথে সম্পর্ক আছে অথবা ১৯৭৯ সালে হওয়া ইরানী বিপ্লবের সাথে পারিবারিক যোগসূত্র আছে এমন সাতজনের ভিসাও বাতিল করা হয়েছে। সূত্র : আল-জাজিরা। 

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!