ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী সাইদ খাতিবজাদেহ বলেছেন, তেহরান কোনো অস্থায়ী যুদ্ধবিরতি মানবে না। আমরা পুরো অঞ্চলে যুদ্ধের সমাপ্তি চান। শুক্রবার (১৭ এপ্রিল) তুরস্কে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
সাইদ খাতিবজাদেহ বলেছেন, যে কোনো যুদ্ধবিরতিতে লেবানন থেকে লোহিত সাগর পর্যন্ত সব সংঘাতপূর্ণ এলাকা অন্তর্ভুক্ত করতে হবে। একে ইরানের রেডলাইন বলে উল্লেখ করেন তিনি।
তিনি বলেন, আমরা কোনো অস্থায়ী যুদ্ধবিরতি গ্রহণ করছি না। সংঘাতের চক্র এখানে সম্পূর্ণভাবে ও অনন্তকালের জন্য শেষ হওয়া উচিত।
হরমুজ প্রণালি প্রসঙ্গে ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী বলেন, এই জলপথ ঐতিহাসিকভাবেই খোলা রয়েছে। এটি ইরানের আঞ্চলিক জলসীমায় অবস্থিত, তবে দীর্ঘদিন ধরে উন্মুক্ত।
তিনি অভিযোগ করেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল এই অঞ্চলে অস্থিতিশীলতা সৃষ্টি করছে। তাদের কর্মকাণ্ড বিশ্ব বাণিজ্য এবং বিস্তৃত অর্থনীতির ওপর নেতিবাচক প্রভাব ফেলেছে।
সূত্র: আল-জাজিরা






