ঢাকা   শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

লেবানন ইস্যুতে ইরানের পাশে পাকিস্তান

Authorরেডিও বার্তা ডেস্ক

প্রকাশ: ১৮ এপ্রিল ২০২৬, ০৫:৩৭ এএম

লেবানন ইস্যুতে ইরানের পাশে পাকিস্তান

যেকোনো সম্ভাব্য শান্তি বা সমন্বিত যুদ্ধবিরতি চুক্তিতে লেবাননকে অবশ্যই অন্তর্ভুক্ত করার দাবি জানিয়েছে ইরান। তেহরানের পক্ষ থেকে স্পষ্ট করা হয়েছে, লেবানন ছাড়া কোনো যুদ্ধবিরতি পূর্ণতা পাবে না। ইরানের এই অবস্থানের প্রতি সমর্থন ব্যক্ত করেছে পাকিস্তান। তেহরানে সফররত পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনিরের সঙ্গে এক বৈঠকে ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ এই দাবি জানান।

গালিবাফ বলেন, ‘লেবানন একটি সমন্বিত যুদ্ধবিরতির অবিচ্ছেদ্য অংশ। যেকোনো চুক্তিতে সব সংঘাতপূর্ণ অঞ্চলকে অন্তর্ভুক্ত করতে হবে এবং মধ্যস্থতাকারীদের এর বাস্তবায়নে কার্যকর ভূমিকা রাখতে হবে।’
তিনি আরো অভিযোগ করেন, ইরান শান্তি প্রতিষ্ঠায় প্রতিশ্রুতিবদ্ধ থাকলেও যুক্তরাষ্ট্র তাদের অঙ্গীকার রক্ষা না করে আলোচনার অগ্রগতিকে বারবার বাধাগ্রস্ত করছে। বৈঠকে পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনির আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখার ওপর জোর দেন।

সূত্র : আল জাজিরা

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!