ঢাকা   শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

ভিসা পরিবর্তনের বিশেষ সুযোগ ঘোষণা করল মধ্যপ্রাচ্যের যে দেশ

Authorরেডিও বার্তা ডেস্ক

প্রকাশ: ১৮ এপ্রিল ২০২৬, ১১:২৫ এএম

ভিসা পরিবর্তনের বিশেষ সুযোগ ঘোষণা করল মধ্যপ্রাচ্যের যে দেশ

ভিসা পরিবর্তনের বিশেষ সুযোগ ঘোষণা করল মধ্যপ্রাচ্যের যে দেশ

আন্তর্জাতিক ডেস্ক : কুয়েতে নির্দিষ্ট কিছু খাতের প্রবাসী শ্রমিকদের জন্য ভিসা পরিবর্তনের বিশেষ সুযোগ ঘোষণা করেছে দেশটির জনশক্তি বিভাগ। আগামী ১ মে থেকে ৩০ জুন পর্যন্ত বিশেষ শর্ত সাপেক্ষে বিদেশ থেকে নিয়োগপ্রাপ্ত এসব শ্রমিকরা এক খাত থেকে অন্য খাতে স্থানান্তরের (ভিসা পরিবর্তন) অনুমতি পাবেন।

জনশক্তি কর্তৃপক্ষ তাদের অফিসিয়াল এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেলে দেওয়া এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে। 

বিবৃতিতে বলা হয়, বর্তমান পরিস্থিতিতে শ্রমবাজারের চাহিদা পূরণ এবং স্থিতিশীলতা বজায় রাখতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কুয়েতের প্রথম উপ-প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী শেখ ফাহাদ আল-ইউসেফ আল-সাবাহর সরাসরি নির্দেশনায় এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, এই সিদ্ধান্তটি ক্ষুদ্র ও মাঝারি শিল্পোদ্যোগ এবং শিল্প, কৃষি, মৎস্য ও পশুপালন খাতের ক্ষেত্রে প্রযোজ্য। পূর্ববর্তী সিদ্ধান্ত অনুযায়ী, এই খাতগুলোকে দেশের বাইরে থেকে প্রবাসী শ্রমিক নিয়োগের অনুমতি দেওয়া হয়েছিল, তবে শর্ত ছিল এই শ্রমিকরা নির্দিষ্ট কোনো খাতে কাজ করতে পারবেন না।

এই সিদ্ধান্তটি ক্ষুদ্র ও মাঝারি শিল্পোদ্যোগ এবং শিল্প, কৃষি, মৎস্য ও পশুপালন খাতের ক্ষেত্রে প্রযোজ্য। 

পূর্ববর্তী সিদ্ধান্ত অনুযায়ী, এই খাতগুলোকে দেশের বাইরে থেকে প্রবাসী কর্মী নিয়োগের অনুমতি দেওয়া হয়েছিল, তবে শর্ত ছিল, এই কর্মীরা নিজ নিজ খাতের বাইরে অন্য কোথাও চাকরি করতে পারবেন না। তবে নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ১ মে থেকে শুরু করে দুই মাসের জন্য কর্মীদের নিজ নিজ খাতের বাইরে স্থানান্তর করা যাবে। তবে এ ক্ষেত্রে মূল নিয়োগকর্তার (কফিল) পূর্বানুমতি থাকা বাধ্যতামূলক। 

জনশক্তি কর্তৃপক্ষ আরও জানিয়েছে, নতুন এই সিদ্ধান্তের সুবিধা নিতে কোম্পানিগুলো ‘আশাল’ কর্পোরেট অ্যাপ্লিকেশন ব্যবহার করতে পারবে। আরও বলা হয়েছে, কর্মী নিয়োগে ইচ্ছুক নিয়োগকর্তাকে এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে একটি অনুরোধ জমা দিতে হবে এবং এই প্রক্রিয়াটি মূল নিয়োগকর্তাকেই সম্পন্ন করতে হবে। 

কর্তৃপক্ষ স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যে, এই সিদ্ধান্তটি ‘অস্থায়ী ও ব্যতিক্রমী’, যার মূল লক্ষ্য হলো কুয়েতের শ্রমবাজারের জরুরি চাহিদাগুলো দ্রুত পূরণ করা।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!