ঢাকা   মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

একসঙ্গে দুই দেশে শক্তিশালী ভূমিকম্প

Authorরেডিও বার্তা ডেস্ক

প্রকাশ: ১৮ এপ্রিল ২০২৬, ০২:৩২ পিএম

একসঙ্গে দুই দেশে শক্তিশালী ভূমিকম্প

একসঙ্গে দুই দেশে শক্তিশালী ভূমিকম্প

একসঙ্গে দুই দেশে শক্তিশালী ভূমিকম্প

আন্তর্জাতিক ডেস্ক : একসঙ্গে দুই দেশে শক্তিশালী ভূমিকম্প। শনিবার ভোরে পাকিস্তান ও আফগানিস্তানে ৫ দশমিক ৫ মাত্রার একটি ভূমিকম্প হয়েছে। এর ফলে পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলসহ বিভিন্ন এলাকায় কম্পন অনুভূত হয়।

শনিবার (১৮ এপ্রিল) আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া ও গিলগিট-বালতিস্তান অঞ্চলে এবং রাজধানী ইসলামাবাদেও এই কম্পন টের পাওয়া গেছে। আফগানিস্তানের বিভিন্ন এলাকাতেও ভূমিকম্প অনুভূত হয়েছে।

পাকিস্তান আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল হিন্দুকুশ অঞ্চল। এটির মূল কেন্দ্র বা উৎপত্তিস্থল ভূপৃষ্ঠ থেকে প্রায় ১৯৯ কিলোমিটার গভীরে ছিল।

প্রতিবেদনে বলা হয়েছে, উত্তর পাকিস্তানের বাসিন্দারাও স্পষ্ট কম্পন অনুভব করেছেন। পাশাপাশি আফগানিস্তানের একাধিক প্রদেশেও একই ধরনের কম্পন টের পাওয়া গেছে।

আফগান সংবাদমাধ্যম টোলোনিউজ জানিয়েছে স্থানীয় সময় সকাল সাড়ে ৭টার দিকে রাজধানী কাবুলসহ বিভিন্ন এলাকায় ভূমিকম্পটি অনুভূত হয়। কর্তৃপক্ষ জানিয়েছে, এখন পর্যন্ত কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি, তবে পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন