ঢাকা   রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

১০০ শতাংশ প্রস্তুত, আবার যুদ্ধ হলে শত্রুর সব সম্পদে চূর্নবিচূর্ণ করে দেওয়া হবে : আইআরজিসি

Authorরেডিও বার্তা ডেস্ক

প্রকাশ: ২২ এপ্রিল ২০২৬, ০২:৫৩ পিএম

১০০ শতাংশ প্রস্তুত, আবার যুদ্ধ হলে শত্রুর সব সম্পদে চূর্নবিচূর্ণ করে দেওয়া হবে : আইআরজিসি

১০০ শতাংশ প্রস্তুত, আবার যুদ্ধ হলে শত্রুর সব সম্পদে চূর্নবিচূর্ণ করে দেওয়া হবে : আইআরজিসি

১০০ শতাংশ প্রস্তুত, আবার যুদ্ধ হলে শত্রুর সব সম্পদে চূর্নবিচূর্ণ করে দেওয়া হবে : আইআরজিসি

আন্তর্জাতিক ডেস্ক : ইরানের সেনাবাহিনী বুধবার জানিয়েছে, যুক্তরাষ্ট্র নতুন কোনো হামলা চালালে সঙ্গে সঙ্গে পূর্বনির্ধারিত লক্ষ্যবস্তুতে আঘাত করা হবে। বিপ্লবী গার্ড আইআরজিসি জানিয়েছে, আবার যুদ্ধ হলে শত্রুর সব সম্পদে চূর্নবিচূর্ণ করে দেওয়া হবে। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে এই খবর।

ইরানের খাতাম আল-আম্বিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্সের মুখপাত্র ইব্রাহিম জোলফাঘারি জানিয়েছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং আমেরিকার সামরিক কমান্ডাররা বারবার হুমকি দিয়ে চলেছেন। জোলফাঘারি বলেন, ‘আমাদের সক্ষম ও শক্তিশালী বাহিনী অনেক আগে থেকেই ১০০ শতাংশ প্রস্তুত অবস্থায় আছে এবং ট্রিগারে আঙুল রেখে প্রস্তুত রয়েছে।’

তিনি আরও বলেন, ‘ইরানের ইসলামি প্রজাতন্ত্রের বিরুদ্ধে আগ্রাসন বা যেকোনো পদক্ষেপের ক্ষেত্রে ইরানের বাহিনী সঙ্গে সঙ্গে এবং শক্তিশালীভাবে পূর্বনির্ধারিত লক্ষ্যবস্তুতে হামলা করবে।’

এই বিবৃতি আসে ট্রাম্পের একটি ঘোষণার পর। মঙ্গলবার ট্রাম্প বলেন, পাকিস্তানি কর্মকর্তাদের অনুরোধে যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে যুদ্ধবিরতির মেয়াদ বাড়াবে। তবে ইরানের বন্দরে মার্কিন নৌ অবরোধ বহাল থাকবে।

ট্রাম্প বলেন, তেহরান একটি ‘একীভূত প্রস্তাব’ না দেওয়া পর্যন্ত অবরোধ বজায় রাখতে এবং যুদ্ধবিরতি বাড়াতে তিনি মার্কিন সেনাবাহিনীকে নির্দেশ দিয়েছেন।

এদিকে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসিও সতর্কবার্তা দিয়েছে। মেহর নিউজ এজেন্সি জানিয়েছে, ‘লড়াই আবার শুরু হলে ‘শত্রুর বাকি সম্পদে চূর্ণবিচূর্ণ আঘাত’ করা হবে’।

আইআরজিসি বলেছে, এই ‘নীরব যুদ্ধক্ষেত্রে’ সতর্ক থাকা দরকার। ‘তথাকথিত যুদ্ধবিরতির’ সময়েও শত্রুর তৎপরতার ওপর কড়া নজর রাখতে হবে বলে সংগঠনটি জানিয়েছে।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন