ঢাকা   বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

হরমুজ প্রণালিতে আরেকটি জাহাজে হামলা

Authorরেডিও বার্তা ডেস্ক

প্রকাশ: ২২ এপ্রিল ২০২৬, ০৩:৪২ পিএম

হরমুজ প্রণালিতে আরেকটি জাহাজে হামলা

হরুমজ প্রণালিতে হামলার শিকার হয়েছে আরো একটি জাহাজ। যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস সেন্টার (ইউকেএমটিও) এ তথ্য জানিয়েছে।

ব্রিটিশ রয়্যাল নেভির নেতৃত্বাধীন ইউকেএমটিও জানায়, ইরানের আট নটিক্যাল মাইল পশ্চিমে একটি বহির্গামী পণ্যবাহী জাহাজে গুলি চালানোর খবর পাওয়া গেছে। জাহাজটি এখন পানিতে আটকে আছে।

এতে বলা হয়, হামলায় কোনো ক্ষয়ক্ষতি হয়নি এবং নাবিকরা নিরাপদে আছেন।

ইউকেএমটিও-এর তথ্যমতে, এর আগে ওমানের ১৫ নটিক্যাল মাইল উত্তরপূর্বে একটি কন্টেইনার জাহাজে হামলা চালায় ইরান।

তাসনিম নিউজ এজেন্সি জানিয়েছে, জাহাজটিকে বারবার সতর্কবার্তা দেওয়া হয়। এরপরও সতর্কবার্তা উপেক্ষা করায় জাহাজটির ওপর ইরানের সামরিক বাহিনী ‘সামুদ্রিক আইন’ প্রয়োগ করেছে।

সূত্র: বিবিসি

 

বার্তা বাজার/এমএমএইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!