ঢাকা   বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

যুক্তরাষ্ট্রের যে অনুরোধ রাখল ইরান, জানালেন ট্রাম্প

Authorরেডিও বার্তা ডেস্ক

প্রকাশ: ২৩ এপ্রিল ২০২৬, ০৪:২৪ পিএম

যুক্তরাষ্ট্রের যে অনুরোধ রাখল ইরান, জানালেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রের যে অনুরোধ রাখল ইরান, জানালেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, তার অনুরোধের পর ইরান সরকার আট নারীকে মৃত্যুদণ্ড কার্যকর করার পরিকল্পনা থেকে সরে এসেছে। তবে এই দাবি অস্বীকার করেছে ইরান।

বুধবার (২৩ এপ্রিল) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, আমি কৃতজ্ঞ যে ইরান ও তাদের নেতৃত্ব যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে আমার অনুরোধকে সম্মান জানিয়েছে এবং পরিকল্পিত মৃত্যুদণ্ড কার্যকর বন্ধ করেছে।

এর আগে ট্রাম্প সামাজিক মাধ্যমে দাবি করেছিলেন, সরকারবিরোধী বিক্ষোভে আটক আট নারীকে ফাঁসিতে ঝোলানোর পরিকল্পনা রয়েছে। তিনি তাদের মুক্তির আহ্বান জানিয়ে বলেন, এটি চলমান আলোচনায় ইরানের জন্য ইতিবাচক ভূমিকা রাখতে পারে। তবে ওই দাবির পক্ষে কোনো নির্দিষ্ট নাম উল্লেখ করা হয়নি, যদিও কয়েকজন নারীর ছবি শেয়ার করা হয়েছিল।  

অন্যদিকে মানবাধিকার সংগঠনগুলো জানিয়েছে, জানুয়ারির বিক্ষোভে আটক অন্তত একজন নারীকে ইতোমধ্যে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে এবং আরও একজন এমন অভিযোগের মুখোমুখি, যার শাস্তি মৃত্যুদণ্ড হতে পারে।

এদিকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনার ভবিষ্যৎ এখনো অনিশ্চিত। পাকিস্তানে আয়োজিত আগের দফার আলোচনা ভেস্তে যায়। তেহরান অভিযোগ করে, হরমুজ প্রণালি ও তাদের পারমাণবিক কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্র অতিরিক্ত দাবি তুলেছে।

মানবাধিকার সংগঠনগুলোর অভিযোগ, সমাজে ভয় তৈরি করতে এবং রাজনৈতিক বন্দিদের দমনে ইরান ক্রমবর্ধমানভাবে মৃত্যুদণ্ড ব্যবহার করছে, বিশেষ করে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সঙ্গে উত্তেজনাপূর্ণ পরিস্থিতির প্রেক্ষাপটে।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!