ঢাকা   শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

ভারতীয় নাগরিকদের দ্রুত ইরান ছাড়ার নির্দেশ

Authorরেডিও বার্তা ডেস্ক

প্রকাশ: ২৪ এপ্রিল ২০২৬, ০৯:৫৫ এএম

ভারতীয় নাগরিকদের দ্রুত ইরান ছাড়ার নির্দেশ

ভারতীয় নাগরিকদের দ্রুত ইরান ছাড়ার নির্দেশ

আন্তর্জাতিক ডেস্ক : ইরানে অবস্থানরত ভারতীয় নাগরিকদের দ্রুত দেশটি ছাড়ার নির্দেশ দিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। এছাড়া নতুন করে কাউকে ইরানে প্রবেশ না করতে বিশেষভাবে আহ্বান জানানো হয়েছে।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) এক নতুন নির্দেশনায় নয়াদিল্লি বলেছে, যেহেতু কিছু ফ্লাইট চালু হয়েছে তাই দ্রুত যেন সেগুলো ব্যবহার করে তারা ইরান ছাড়েন।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ভারতীয়দের আকাশপথ বা স্থলপথ ব্যবহার করে কোনোভাবেই ইরান ভ্রমণ না করার জন্য জোরালো পরামর্শ দেওয়া হচ্ছে। আঞ্চলিক উত্তেজনার কারণে আকাশসীমার ওপর বিধিনিষেধ এবং বিমান চলাচলে অনিশ্চয়তা থাকায় ইরানের আন্তর্জাতিক ফ্লাইটগুলো ব্যাহত হচ্ছে।

বিবৃতিতে আরও বলা হয়, বর্তমানে ইরানে অবস্থানরত সব ভারতীয় নাগরিক যেন দূতাবাসের সঙ্গে যথাযথ সমন্বয় বজায় রেখে নির্ধারিত স্থল সীমান্ত দিয়ে দেশটি ত্যাগ করেন।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!