ঢাকা   সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল জাপান

Authorরেডিও বার্তা ডেস্ক

প্রকাশ: ২৭ এপ্রিল ২০২৬, ০৫:৫৫ পিএম

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল জাপান

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল জাপান

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল জাপান

আন্তর্জাতিক ডেস্ক : হোক্কাইডোতে শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে জাপান। আজ সোমবার (২৭ এপ্রিল) স্থানীয় সময় ভোর সাড়ে পাঁচটার দিকে আঘাত হানা এ ভূকম্পনের মাত্রা ছিল ৬ দশমিক ২। যদিও এখন পর্যন্ত কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

স্থানীয় মিডিয়া জাপান টাইমসের প্রতিবেদনে জানানো হয়, জাপানের উত্তরাঞ্চলের এই দ্বীপে ভোরে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে বলে নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্র ও জাপানের আবহাওয়া সংস্থাগুলো।

সাম্প্রতিক সময়ে দেশটিতে ধারাবাহিকভাবে শক্তিশালী কম্পনের মধ্যে এটি সর্বশেষ ঘটনা।

জাপান মেটিওরোলজিক্যাল এজেন্সি (জেএমএ) জানিয়েছে, স্থানীয় সময় ভোর ৫টা ২৩ মিনিটে হোক্কাইডোর দক্ষিণাঞ্চলে এই ভূমিকম্পটি আঘাত হানে, যার গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে ৮৩ কিলোমিটার।

প্রাথমিকভাবে এর মাত্রা ৬ দশমিক ১ বলা হলেও পরে তা সংশোধন করে ৬ দশমিক ২ নির্ধারণ করা হয়।

সংস্থাটি আরও জানিয়েছে, এই ভূমিকম্পের পর কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি। অন্যদিকে যুক্তরাষ্ট্রের জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস) বলেছে, কম জনবসতিপূর্ণ এলাকায় উৎপত্তি হওয়ায় প্রাণহানি বা বড় ধরনের ক্ষয়ক্ষতির আশঙ্কা কম।

যদিও জেএমএ কর্মকর্তারা সতর্ক করে বলেছেন, যেসব এলাকায় বেশি কম্পন অনুভূত হয়েছে সেখানে পাথর ধসে পড়া ও ভূমিধসের ঝুঁকি বেড়েছে। পাশাপাশি আগামী এক সপ্তাহের মধ্যে একই মাত্রার আরও ভূমিকম্প হওয়ার আশঙ্কার কথাও জানিয়েছে সংস্থাটি। সূত্র: জাপান টাইমস

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন