ইরানসহ মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশগুলোর স্বার্থে এবং সেখানে শান্তি প্রতিষ্ঠায় রাশিয়া সম্ভাব্য সবকিছুই করবে। এমনটি সাফ জানিয়ে দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সফররত ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির সঙ্গে বৈঠক শেষে এমনটি জানান পুতিন। দেশটির স্থানীয় সংবাদ সংস্থার বরাতে এ খবর প্রকাশ করেছে টাইমস অব ইসরায়েল।
বৈঠকে পুতিন বলেন, ‘ইরানসহ মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশগুলোর স্বার্থে রাশিয়া সম্ভাব্য সবকিছু করবে।’ তিনি আশা প্রকাশ করে বলেন, ইরানের জনগণ বর্তমানের ‘কঠিনতম সময়’ কাটিয়ে উঠবে এবং সেখানে শান্তি ফিরে আসবে।
বার্তা বাজার/এমএমএইচ






