ঢাকা   মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

শেষ পর্যন্ত ইরানের প্রস্তাব মেনে নিতে পারে যুক্তরাষ্ট্র: সাবেক মার্কিন কর্মকর্তা

Authorরেডিও বার্তা ডেস্ক

প্রকাশ: ২৮ এপ্রিল ২০২৬, ০৩:৫৪ এএম

শেষ পর্যন্ত ইরানের প্রস্তাব মেনে নিতে পারে যুক্তরাষ্ট্র: সাবেক মার্কিন কর্মকর্তা

বিশ্ব অর্থনীতির ওপর চাপ বাড়তে থাকায় যুদ্ধ থামাতে ইরানের দেওয়া প্রস্তাব শেষ পর্যন্ত মেনে নিতে পারে যুক্তরাষ্ট্র—এমনটাই মনে করছেন এক সাবেক জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তা। উল্লেখ্য, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার শীর্ষ নিরাপত্তা উপদেষ্টারা এখন প্রস্তাবটি খতিয়ে দেখছেন।

সাবেক কর্মকর্তা হেনরি এস এনশার বলেন, আলোচনার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো বিশ্বের গুরুত্বপূর্ণ তেল পরিবহন পথ হরমুজ প্রণালি আবার খুলে দেওয়া। তার মতে, পারমাণবিক ইস্যু সমাধান করা কঠিন, তবে হরমুজ নিয়ে সমাধান তুলনামূলক সহজ।

তিনি ধারণা দেন, শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্র ইরানের প্রস্তাবের দিকেই যেতে পারে। সে ক্ষেত্রে পারমাণবিক আলোচনা পরে করা হতে পারে এবং প্রণালি দ্রুত খুলে দেওয়ার চেষ্টা হবে।

তবে শর্ত ছাড়া হরমুজ খুলে দিলে তা ইরানের জন্য কৌশলগত জয় হবে বলেও তিনি উল্লেখ করেন। তারপরও বর্তমান অর্থনৈতিক ক্ষতি কমাতে যুক্তরাষ্ট্র এমন সিদ্ধান্ত নিতে বাধ্য হতে পারে।

এদিকে ট্রাম্প এখনো হোয়াইট হাউসে বৈঠকে আছেন। সেখানে শুধু শান্তি প্রস্তাব নয়, পরবর্তী পদক্ষেপ নিয়েও আলোচনা হচ্ছে। তিনি চাইলে অস্থায়ী যুদ্ধবিরতি শেষ করে আবার হামলা শুরু করতে পারেন, অথবা পাকিস্তানে আলোচনার জন্য প্রতিনিধি দল পাঠাতে পারেন।

এর আগে গত রবিবার পাকিস্তানে ইরানের সঙ্গে আলোচনার পরিকল্পনা থাকলেও ট্রাম্প শেষ মুহূর্তে মার্কিন প্রতিনিধি দলের সফর বাতিল করেন এবং ইরানকে নতুন প্রস্তাব দিতে বলেন। তিনি স্পষ্ট করেছেন—ইরান কোনোভাবেই পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারবে না, এটিই যুক্তরাষ্ট্রের প্রধান শর্ত।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!