ঢাকা   বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

আলোচনা থেমে যাওয়ায় আবারও বাড়ল তেলের দাম

Authorরেডিও বার্তা ডেস্ক

প্রকাশ: ৩০ এপ্রিল ২০২৬, ১০:৩৫ এএম

আলোচনা থেমে যাওয়ায় আবারও বাড়ল তেলের দাম

আলোচনা থেমে যাওয়ায় আবারও বাড়ল তেলের দাম

আন্তর্জাতিক ডেস্ক : ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধ শেষ করার আলোচনা থেমে যাওয়ায় আবারও বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদেনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, জুন মাসে সরবরাহযোগ্য ব্রেন্ট ক্রুড তেলের দাম ১ দশমিক ৯১ ডলার বা ১ দশমিক ৬২ শতাংশ বেড়ে ১১৯ দশমিক ৯৪ ডলারে দাঁড়িয়েছে, যা টানা নবম দিনের মতো বৃদ্ধি পেয়েছে।

এ ছাড়া মার্কিন ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ফিউচার্স ৫৩ সেন্ট বা শূন্য দশমিক ৫৯ শতাংশ বেড়ে ব্যারেল-প্রতি ১০৭ দশমিক ৫১ ডলারে পৌঁছেছে।

হোয়াইট হাউসের এক কর্মকর্তা জানিয়েছেন, বাজারে তেল সরবরাহে দীর্ঘস্থায়ী ব্যাঘাত ঘটায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বন্দরগুলোতে মার্কিন অবরোধের প্রভাব কীভাবে প্রশমিত করা যায়, তা নিয়ে তেল কম্পানিগুলোর সঙ্গে কথা বলেছেন।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!