ঢাকা   বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

ইরানে নতুন শক্তিশালী হামলার পরিকল্পনা, ট্রাম্পকে জানাবেন সেন্টকম প্রধান

Authorরেডিও বার্তা ডেস্ক

প্রকাশ: ৩০ এপ্রিল ২০২৬, ০১:৪৩ পিএম

ইরানে নতুন শক্তিশালী হামলার পরিকল্পনা, ট্রাম্পকে জানাবেন সেন্টকম প্রধান

ইরান ইস্যুতে নতুন সামরিক পদক্ষেপের পরিকল্পনা সম্পর্কে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ব্রিফিং দেওয়া হবে। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) মার্কিন সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) প্রধান অ্যাডমিরাল ব্র্যাড কুপার এই পরিকল্পনাগুলো প্রেসিডেন্টর সামনে তুলে ধরবেন বলে মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস এক প্রতিবেদনে জানিয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

বিষয়টি সম্পর্কে অবগত তিনটি সূত্র জানিয়েছে, সেন্টকম ইরানের লক্ষ্যবস্তুতে ‘স্বল্প ও শক্তিশালী’ হামলার একটি পরিকল্পনা তৈরি করেছে। আলোচনার টেবিলে ইরানকে ছাড় দিতে বাধ্য করার কৌশল হিসেবেই এই অভিযানের পরিকল্পনা করা হয়েছে।

প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, হামলার বাইরেও ট্রাম্পের সামনে বেশ কিছু বিকল্প পরিকল্পনা রাখা হয়েছে। এর মধ্যে রয়েছে হরমুজ প্রণালির কিছু অংশের নিয়ন্ত্রণ নেওয়া এবং বিশেষ বাহিনী পাঠিয়ে ইরানের উচ্চমাত্রার সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত জব্দ করা।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!