ঢাকা   বুধবার, ০৬ মে ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

পাকিস্তানসহ কয়েকটি দেশের অনুরোধ রাখলেন ডোনাল্ড ট্রাম্প

Authorরেডিও বার্তা ডেস্ক

প্রকাশ: ০৬ মে ২০২৬, ০৯:২৪ এএম

পাকিস্তানসহ কয়েকটি দেশের অনুরোধ রাখলেন ডোনাল্ড ট্রাম্প

পাকিস্তানসহ কয়েকটি দেশের অনুরোধ রাখলেন ডোনাল্ড ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক : ইরানের সঙ্গে শান্তি আলোচনায় অগ্রগতি এবং একটি সমঝোতার লক্ষ্যে হরমুজ প্রণালিতে চলমান সামরিক অভিযান প্রজেক্ট ফ্রিডম স্থগিতের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। খবর সিবিসি নিউজের।

বাংলাদেশ সময় বুধবার (০৬ মে) নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি এ ঘোষণা দেন।

ট্রাম্প জানান, পাকিস্তানসহ কয়েকটি দেশের অনুরোধ এবং ইরানের সঙ্গে চূড়ান্ত চুক্তির বিষয়ে অগ্রগতির কারণে প্রজেক্ট ফ্রিডম স্থগিত করা হলো। তবে ইরানের বন্দরে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ পুরোপুরি কার্যকর থাকবে।

চুক্তি চূড়ান্ত করা ও স্বাক্ষর করা সম্ভব কি না, তা দেখার জন্য প্রজেক্ট ফ্রিডম স্থগিত করা হয়েছে বলে উল্লেখ করেন ট্রাম্প।

উল্লেখ্য, হরমুজে আটকে পড়া বিভিন্ন দেশের জাহাজকে প্রণালি থেকে বের হতে সহায়তা করতে গত সোমবার সকাল থেকে প্রজেক্ট ফ্রিডম নামের একটি অভিযান শুরু করে মার্কিন সেনাবাহিনী। তবে যুক্তরাষ্ট্রের এ ধরনের প্রচেষ্টাকে যুদ্ধবিরতি লঙ্ঘনের শামিল আখ্যা দিয়ে তা প্রতিরোধের ঘোষণা দেয় ইরান।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!