ঢাকা   রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

ইরান দিল এবার যে সুখবর

Authorরেডিও বার্তা ডেস্ক

প্রকাশ: ০৭ মে ২০২৬, ০৫:২৯ পিএম

ইরান দিল এবার যে সুখবর

ইরান দিল এবার যে সুখবর

ইরান দিল এবার যে সুখবর

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি চললেও হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ তেহরানের হাতে। সিএনএন জানিয়েছে, এখনো প্রায় ১ হাজার ৬০০ জাহাজ আটকে আছে। তবে বৃহস্পতিবার (৭ মে) প্রণালিটি নিয়ে সুখবর দিয়েছে ইরান।

হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী সব বাণিজ্যিক জাহাজকে জ্বালানি, চিকিৎসাসেবা ও সীমিত পরিসরে মেরামত সামগ্রী সরবরাহের প্রস্তুতি নেওয়ার কথা জানিয়েছে তেহরান। দেশটির বন্দর ও সামুদ্রিক সংস্থা (পিএমও) এ ঘোষণা দেয়।

পিএমও এক আনুষ্ঠানিক বিজ্ঞপ্তিতে জানায়, হরমুজ প্রণালি ও সংলগ্ন জলসীমায় চলাচলকারী বাণিজ্যিক জাহাজগুলোর জন্য জনসাধারণের সামুদ্রিক সেবা, কারিগরি সহায়তা এবং স্বাস্থ্যসেবা দিতে তারা প্রস্তুত রয়েছে।

ইরানের বন্দর ও সামুদ্রিক সংস্থা জানিয়েছে, এটি তাদের সামুদ্রিক নিরাপত্তা সংক্রান্ত দায়িত্বের অংশ।

তিন দিন ধরে প্রতিদিন তিনবার ভিএইচএফ মেরিন রেডিওর মাধ্যমে সম্প্রচারিত বার্তায় জাহাজের অধিনায়ক ও মালিকদের প্রয়োজনীয় সরঞ্জাম, জ্বালানি, চিকিৎসাসেবা বা অনুমোদিত মেরামত সামগ্রী চাওয়ার আহ্বান জানানো হয়েছে।

ঘোষণায় বলা হয়, জাহাজগুলো নিকটস্থ ইরানি বন্দরের ভেসেল ট্রাফিক সার্ভিসের সঙ্গে চ্যানেল-১৬ এর মাধ্যমে যোগাযোগ করতে পারবে অথবা স্থানীয় এজেন্টদের মাধ্যমে সহায়তা নিতে পারবে।

পিএমও আরও জানায়, বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌ-বাণিজ্যিক করিডোরে নৌ-নিরাপত্তা ও বন্দরসেবা নিশ্চিত করা ইরানের সার্বভৌম দায়িত্বের অংশ।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন