ঢাকা   শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

সর্বোচ্চ নেতা হওয়ার পর প্রথমবার মোজতবা খামেনির সঙ্গে পেজেশকিয়ানের সাক্ষাৎ

Authorরেডিও বার্তা ডেস্ক

প্রকাশ: ০৭ মে ২০২৬, ০৭:০৬ পিএম

সর্বোচ্চ নেতা হওয়ার পর প্রথমবার মোজতবা খামেনির সঙ্গে পেজেশকিয়ানের সাক্ষাৎ

ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির সঙ্গে সাক্ষাৎ করেছেন দেশটির প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান। যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধ শুরুর দিকে গুরুতর আহত হওয়ার পর এই প্রথমবারের মতো মোজতবা খামেনির সঙ্গে কোনো শীর্ষ নেতার সাক্ষাতের প্রকাশ্য তথ্য সামনে এলো।

রাষ্ট্রীয় গণমাধ্যম মিজান নিউজ এজেন্সির বরাতে এই তথ্য জানা গেছে। গালফ নিউজের এক প্রতিবেদনে প্রেসিডেন্ট পেজেশকিয়ান বলেছেন, সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির সঙ্গে তার বৈঠকটি প্রায় আড়াই ঘণ্টা স্থায়ী হয়।

বৈঠকে গুরুত্বপূর্ণ জাতীয় ও রাষ্ট্র পরিচালনা-সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে।

পেজেশকিয়ান বলেন, ‘এই বৈঠকে অন্য যেকোনো বিষয়ের চেয়ে যে বিষয়টি আমাকে সবচেয়ে বেশি আকৃষ্ট করেছে, তা হলো ইসলামী বিপ্লবের সর্বোচ্চ এই নেতার মুখোমুখি হওয়া।’

স্বাক্ষাতের পুরো আলোচনার প্রতিক্রিয়ায় তিনি বলেন, ‘তার ধরন, দৃষ্টিভঙ্গি এবং বিষয়গুলো মোকাবেলার পদ্ধতি ছিল বিশ্বাস, শান্ততা, সহমর্মিতা এবং সরাসরি সংলাপের ভিত্তিতে গড়ে ওঠা।’

তবে বৈঠকের সুনির্দিষ্ট কোন বিষয়ে আলোচনা হয়েছে কিংবা সেখানে কোনো বড় সিদ্ধান্ত নেওয়া হয়েছে কি না—সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি ইরানের প্রেসিডেন্ট।

প্রসঙ্গত, ইসরায়েলি বিমান হামলায় তার বাবা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পর মোজতবা খামেনি ইরানের সর্বোচ্চ নেতার দায়িত্ব গ্রহণ করেন। তবে দায়িত্ব নেওয়ার পর থেকে তাকে জনসমক্ষে দেখা যায়নি এবং কোনো ভিডিও বার্তাও প্রকাশ করা হয়নি।

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা এবং যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সঙ্গে সংঘাতের প্রেক্ষাপটে এই সাক্ষাৎকে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।

দীর্ঘদিন জনসমক্ষে অনুপস্থিত থাকার কারণে মোজতবা খামেনির শারীরিক অবস্থা ও রাজনৈতিক ভূমিকা নিয়ে বিভিন্ন মহলে জল্পনা তৈরি হয়েছিল।

তবে ইরানের রাজনৈতিক অঙ্গনে এই বৈঠকটি স্থিতিশীলতার বার্তা দেওয়ার প্রচেষ্টা হিসেবে বিবেচনা করছেন বিশ্লেষকরা।

 

বার্তা বাজার/এমএমএইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন