ঢাকা   রবিবার, ১০ মে ২০২৬, ২৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

পাকিস্তানে গাড়ি বোমা হামলায় অন্তত ১৫ জন নিহত: পুলিশ

Authorরেডিও বার্তা ডেস্ক

প্রকাশ: ১০ মে ২০২৬, ০৬:০৪ পিএম

পাকিস্তানে গাড়ি বোমা হামলায় অন্তত ১৫ জন নিহত: পুলিশ

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে একটি নিরাপত্তা চৌকিতে গাড়ি বোমা বিস্ফোরণ হয়েছে। এএফপির প্রতিবেদন অনুযায়ী, একই সময়ে গোলাগুলির ঘটনায় অন্তত ১৫ জন নিহত ও তিনজন আহত হয়েছেন বলে জানিয়েছেন পুলিশের কর্মকর্তারা।

তবে পুলিশ ও নিরাপত্তাকর্মীদের বরাত দিয়ে আলজাজিরা জানিয়েছে, নিহতের সংখ্যা অন্তত ২১ জন। খাইবার পাখতুনখোয়া প্রদেশের বান্নু এলাকার পুলিশ কর্মকর্তা মুহাম্মদ সাজ্জাদ খান এএফপিকে বলেন, শনিবার রাতে বান্নুর ফতেহ খেল এলাকায় ওই আত্মঘাতী বোমা হামলার ঘটনা ঘটে। হামলাকারীরা বিস্ফোরক বোঝাই একটি গাড়ি নিয়ে পুলিশ চেকপোস্টে ধাক্কা দেয়। এরপর একদল জঙ্গি ওই পোস্টে ঢুকে পড়ে।

সাজ্জাদ খান জানান, ১৫ জন পুলিশ সদস্য নিহতের বিষয়ে নিশ্চিত হয়েছেন। আফগানিস্তান সীমান্তবর্তী প্রদেশটিতে গত কয়েকদিনে এটি সবশেষ বড় ধরনের জঙ্গি হামলা। সম্প্রতি আরো কয়েকটি ঘটনা ইসলামাবাদ ও কাবুলের মধ্যকার সম্পর্কে উত্তেজনা তৈরি করেছে।

পুলিশের কর্মকর্তাদের দেওয়া তথ্য অনুযায়ী, গাড়ি বোমা বিস্ফোরণের পরপরই বন্দুকধারীরা চেকপোস্টে হানা দিয়ে গুলি শুরু করে। নাম প্রকাশ না করার শর্তে বান্নুর একজন ঊর্ধ্বতন প্রশাসনিক কর্মকর্তা এএফপিকে বলেন, হামলার সময় জঙ্গিরা ভারী অস্ত্রের পাশাপাশি কোয়াডকপ্টার (এক ধরনের ড্রোন) ব্যবহার করেছে।

ওই কর্মকর্তার দাবি, এই হামলায় এক’শর বেশি জঙ্গি অংশ নিয়েছিল।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!