ঢাকা   সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

পশ্চিমবঙ্গে নতুন উত্তেজনা, গ্রেপ্তার সুজিত বসু

Authorরেডিও বার্তা ডেস্ক

প্রকাশ: ১২ মে ২০২৬, ১১:১৫ এএম

পশ্চিমবঙ্গে নতুন উত্তেজনা, গ্রেপ্তার সুজিত বসু

পশ্চিমবঙ্গে নতুন উত্তেজনা, গ্রেপ্তার সুজিত বসু

পশ্চিমবঙ্গে নতুন উত্তেজনা, গ্রেপ্তার সুজিত বসু

আন্তর্জাতিক ডেস্ক : পশ্চিমবঙ্গে নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে ভারতের কেন্দ্রীয় তদন্ত সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-এর হাতে গ্রেপ্তার হয়েছেন তৃণমূল কংগ্রেসের নেতা ও সাবেক মন্ত্রী সুজিত বসু।

সোমবার (১১ মে) ইডি তাকে জিজ্ঞাসাবাদের জন্য সল্টলেকের দফতরে তলব করে। সেখানে প্রায় ১০ ঘণ্টা ধরে জেরা করা হয় তাকে। জিজ্ঞাসাবাদের সময় অসহযোগিতার অভিযোগ ওঠার পর তাকে সেখানেই গ্রেপ্তার দেখানো হয় বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

এরপর মঙ্গলবার (১২ মে) সকালে স্বাস্থ্য পরীক্ষার জন্য তাকে বিধাননগর হাসপাতালে নেওয়া হয়।

সুজিত বসু পশ্চিমবঙ্গ সরকারের দমকলমন্ত্রী এবং বিধাননগর বিধানসভার সাবেক বিধায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি দমদম পৌরসভার ভাইস-চেয়ারম্যান থাকাকালীন পৌর নিয়োগ সংক্রান্ত দুর্নীতির অভিযোগের মুখোমুখি হন বলে জানা যায়।

এর আগে চলতি মাসের শুরুতে (১ মে) তিনি ইডির সিজিও কমপ্লেক্স দফতরে হাজিরা দেন। তবে নির্বাচনী সময়ের আগে একাধিকবার ডাকা হলেও তিনি সাড়া দেননি বলে তদন্ত সূত্রের দাবি।

নিয়োগ দুর্নীতি মামলাকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গে রাজনৈতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন