ঢাকা   বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ৩১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

বিজয় জিতবেন ভবিষ্যদ্বাণী করা জ্যোতিষী পেলেন সরকারি পদ

Authorরেডিও বার্তা ডেস্ক

প্রকাশ: ১২ মে ২০২৬, ০৮:১৬ পিএম

বিজয় জিতবেন ভবিষ্যদ্বাণী করা জ্যোতিষী পেলেন সরকারি পদ

বিজয় জিতবেন ভবিষ্যদ্বাণী করা জ্যোতিষী পেলেন সরকারি পদ

আন্তর্জাতিক ডেস্ক: দীর্ঘ নাটকীয়তার পর অবশেষে সরকার গঠনের সুযোগ পেয়েছেন অভিনেতা থেকে রাজনীতিক বনে যাওয়া জোসেফ বিজয়। আর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পরপরই নিজের ব্যক্তিগত জ্যোতিষী রাধান পণ্ডিত ভেট্টিভেলকে সরকারের গুরুত্বপূর্ণ পদে বসালেন এই তারকা।

মঙ্গলবার (১২ মে) এক সরকারি আদেশে রাধান পণ্ডিত ভেট্টিভেলকে মুখ্যমন্ত্রীর বিশেষ কর্মকর্তা (রাজনৈতিক) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

গত ১০ মে বিজয়ের শপথগ্রহণ অনুষ্ঠান হওয়ার কথা ছিল স্থানীয় সময় বিকেল ৩টা ৪৫ মিনিটে। কিন্তু ব্যক্তিগত জ্যোতিষী ভেট্টিভেলের পরামর্শে তা পরিবর্তন করে সকাল ১০টায় আনা হয়। জ্যোতিষীর দাবি ছিল, ওই সময়টি ছিল অত্যন্ত ‘শুভ মাহেন্দ্রক্ষণ’। বিজয়ের রাজনৈতিক যাত্রার প্রতিটি পদক্ষেপে ভেট্টিভেলের প্রভাব এখন ‘ওপেন সিক্রেট’।

কে এই রাধান পণ্ডিত ভেট্টিভেল?

তামিলনাড়ুর আধ্যাত্মিক ও জ্যোতিষশাস্ত্রীয় মহলে ভেট্টিভেল অত্যন্ত পরিচিত মুখ। চার দশক ধরে তিনি রাজনীতিকদের ভাগ্য গণনা করছেন।

নির্বাচনের অনেক আগেই তিনি বিজয়ের জয়ের কথা বলেছিলেন। বিজয়ের কোষ্ঠী বিচার করে তিনি জানিয়েছিলেন, রাজনীতিতে বিজয়ের ‘সুনামির মতো শক্তি’ রয়েছে।

কেবল বিজয়ই নন, প্রয়াত মুখ্যমন্ত্রী জয়ললিতারও অত্যন্ত আস্থাভাজন ছিলেন তিনি। জয়ললিতা অনেক গুরুত্বপূর্ণ রাজনৈতিক সিদ্ধান্ত নেওয়ার আগে ভেট্টিভেলের পরামর্শ নিতেন বলে গুঞ্জন রয়েছে।

২০০৮ সালে তিনি দিল্লিতে আস্তানা গাড়েন এবং নিজের নাম পরিবর্তন করে ‘রাধান পণ্ডিত’ রাখেন। সেখানে বিজেপি, কংগ্রেস, ডিএমকে ও এআইএডিএমকে—সব দলের নেতারাই তার কাছে ভিড় করতেন। সূত্র: ইন্ডিয়া টুডে

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!