ঢাকা   বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ৩১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

ইরানকে সহায়তা, ৩ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিলো বাহরাইন

Authorরেডিও বার্তা ডেস্ক

প্রকাশ: ১২ মে ২০২৬, ০৮:২৮ পিএম

ইরানকে সহায়তা, ৩ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিলো বাহরাইন

ইরানের বিপ্লবী গার্ড বাহিনীকে (আইআরজিসি) সহযোগিতার অভিযোগে তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে বাহরাইন। এছাড়া একই অভিযোগে ২০ জনেরও বেশি ব্যক্তিকে ১০ বছর পর্যন্ত কারাদণ্ড দিয়েছে দেশটির একটি আদালত। মঙ্গলবার (১২ মে) আল জাজিরার লাইভ আপডেট থেকে এ তথ্য জানা যায়।

দেশটির পাবলিক প্রসিকিউশন অফিস এক বিবৃতিতে জানিয়েছে, ‘শত্রুভাবাপন্ন সন্ত্রাসী কর্মকাণ্ড চালানোর উদ্দেশ্যে ইরানের সন্ত্রাসী সংগঠন আইআরজিসির সাথে সহযোগিতা করার অভিযোগে এক নারীকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়েছে।’

বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘অন্য দুই ব্যক্তিকেও একই ধরনের অভিযোগে যাবজ্জীবন কারাদণ্ড এবং ১০ হাজার দিনার (২৬ হাজার ৪৮৭ ডলার) জরিমানা করা হয়েছে।’ এই দুই ব্যক্তির মধ্যে একজন ইরানে পালিয়ে গেছে বলেও জানানো হয় বিবৃতিতে।

এছাড়া বিবৃতিতে আরও উল্লেখ কা হয়, এই তিনজন ছাড়াও অন্যদের ইরানকে সমর্থন, নিষিদ্ধ স্থানে চিত্রগ্রহণ এবং নিষিদ্ধ বিবৃতি প্রচারের অভিযোগে দোষী সাব্যস্ত করে সাজার আওতায় আনা হয়েছে।

 

বার্তা বাজার/এমএমএইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!