ঢাকা   বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ৩১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

ইসরায়েলি বুলডোজার গুঁড়িয়ে দিল ৫০ ফিলিস্তিনি দোকান

Authorরেডিও বার্তা ডেস্ক

প্রকাশ: ১৪ মে ২০২৬, ০১:৫২ এএম

ইসরায়েলি বুলডোজার গুঁড়িয়ে দিল ৫০ ফিলিস্তিনি দোকান

জেরুজালেমের দক্ষিণ-পূর্বে একটি শহরের প্রান্তে ইসরায়েলি বুলডোজার এ সপ্তাহে কয়েক ডজন ফিলিস্তিনি দোকান ভেঙে দিয়েছে। দখলকৃত পশ্চিম তীরে বসতি-সংযুক্ত একটি সড়ক প্রকল্পের প্রস্তুতির অংশ হিসেবে এসব স্থাপনা উচ্ছেদ করা হয়।

বসতি সম্প্রসারণবিরোধী সংগঠন ‘পিস নাউ’-এর পরিচালক হাগিত ওফরান বলেন, “যে দোকানগুলো ভাঙা হয়েছে, সেগুলো সেই জায়গায় যেখানে ইসরায়েল নতুন একটি সড়ক নির্মাণের পরিকল্পনা করছে। এই সড়কটি ফিলিস্তিনি যানবাহনকে আলাদা পথে সরিয়ে দেবে, যাতে ই১ এলাকায় ফিলিস্তিনিদের প্রবেশ কার্যত বন্ধ করা যায়।”

মঙ্গলবারের এই উচ্ছেদ অভিযান চালানো হয় আল-আইজারিয়া শহরে।

এর এক সপ্তাহেরও কম সময় আগে কিছু দোকানমালিককে ‘পারমিট ছাড়া নির্মাণ’ অভিযোগে উচ্ছেদের নোটিশ দেওয়া হয়েছিল। আইনজীবীরা ইসরায়েলি সুপ্রিম কোর্টে আপিল করলেও উচ্ছেদ কার্যক্রম থেমে থাকেনি।

মানবাধিকার সংগঠনগুলো এবং আন্তর্জাতিকভাবে সমর্থিত ফিলিস্তিনি কর্তৃপক্ষ বলছে, এই উচ্ছেদ ইসরায়েলের এমন পরিকল্পনার অংশ, যেখানে পরিবহন ব্যবস্থায় পরিবর্তন এনে ইসরায়েলি ও ফিলিস্তিনি আইডি ধারীদের জন্য আলাদা সড়ক ব্যবস্থা গড়ে তোলা হচ্ছে।

দোকান মালিক মোহাম্মদ আবু ঘালিয়ে ধ্বংসযজ্ঞ দেখে বিস্ময় প্রকাশ করেন।

তিনি বলেন, “আমার বাবা ৪৮ বছর ধরে দিন-রাত পরিশ্রম করে নিজের ও সন্তানদের জন্য এই ব্যবসা দাঁড় করিয়েছিলেন। এক রাত-এক দিনে সব শেষ হয়ে গেল।”

সূত্র: খবর আলজাজিরার।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!