ঢাকা   বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ৩১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

ব্রিকস সম্মেলনে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে প্রকাশ্যে অবস্থান নেওয়ার আহ্বান জানালেন আরাগচি

Authorরেডিও বার্তা ডেস্ক

প্রকাশ: ১৪ মে ২০২৬, ০৫:৪২ পিএম

ব্রিকস সম্মেলনে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে প্রকাশ্যে অবস্থান নেওয়ার আহ্বান জানালেন আরাগচি

নয়াদিল্লিতে অনুষ্ঠিত ব্রিকস জোটভুক্ত দেশগুলোর বৈঠকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার তীব্র সমালোচনা করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি।

তিনি বলেন, আপনারা সবাই দেখেছেন, এক বছরেরও কম সময়ের মধ্যে আমার দেশ দুবার যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের নির্মম ও বেআইনি আগ্রাসনের শিকার হয়েছে।

আরাগচির দাবি, ইরানের বিরুদ্ধে হামলার পক্ষে যেসব অভিযোগ আনা হয়েছে, সেগুলো আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার মূল্যায়ন এমনকি যুক্তরাষ্ট্রের নিজস্ব গোয়েন্দা তথ্যের সঙ্গেও সাংঘর্ষিক।

তিনি বলেন, বাস্তবতা হলো, ইরান অনেক স্বাধীন দেশের মতোই অবৈধ সম্প্রসারণবাদ ও যুদ্ধবাজ নীতির শিকার। আধুনিক বিশ্বে এসবের কোনো স্থান নেই।

ইরানি পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, যারা বেপরোয়া সামরিক অভিযান চালায়, তারা হয়তো মনে করে এতে তাদের ভূরাজনৈতিক স্বার্থ রক্ষা হয়। কিন্তু এখন বিশ্বজুড়ে জনগণ ও সরকারগুলো বুঝতে পারছে, আঞ্চলিক অস্থিতিশীলতা সবার জন্যই ক্ষতিকর; এমনকি আগ্রাসীদের জন্যও।

সূত্র : আল জাজিরা

 

বার্তা বাজার/এমএমএইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!