ঢাকা   শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

এবার কর্মভিসা স্থগিত করল যে দেশ

Authorরেডিও বার্তা ডেস্ক

প্রকাশ: ১৬ মে ২০২৬, ০৮:১৯ পিএম

এবার কর্মভিসা স্থগিত করল যে দেশ

এবার কর্মভিসা স্থগিত করল যে দেশ

আন্তর্জাতিক ডেস্ক : বিদেশি কর্মীদের জন্য গুরুত্বপূর্ণ কর্মভিসা স্থগিত করায় শ্রমিক সংকট নিয়ে উদ্বেগে পড়েছে জাপানের রেস্তোরাঁ শিল্প। দেশটির সংবাদমাধ্যম কিয়োদো নিউজ এ তথ্য জানিয়েছে।

স্থগিতাদেশটি “টাইপ-১ স্পেসিফায়েড স্কিলড ওয়ার্কার” ভিসার ওপর প্রযোজ্য। জাপানে শ্রমিক সংকট মোকাবিলায় রেস্তোরাঁ ও ফাস্টফুড প্রতিষ্ঠানগুলো দীর্ঘদিন ধরে বিদেশি কর্মী নিয়োগে এই ভিসা ব্যবহার করে আসছে।

প্রাথমিক সরকারি তথ্য অনুযায়ী, চলতি বছরের ফেব্রুয়ারি পর্যন্ত খাদ্যসেবা খাতে এই ভিসার আওতায় বিদেশি কর্মীর সংখ্যা বেড়ে ৪৬ হাজারে পৌঁছেছে। অথচ ২০২৮ অর্থবছর পর্যন্ত নির্ধারিত সর্বোচ্চ সীমা ৫০ হাজার।

এতে আশঙ্কা দেখা দিয়েছে, বিদেশি কর্মীরা জাপানে কাজের পরিকল্পনা বাতিল করে অন্য দেশে চলে যেতে পারেন।

বড় রেস্তোরাঁ প্রতিষ্ঠান স্কাইলার্ক হোল্ডিংস এবং মোস ফুড সার্ভিসেস জানিয়েছে, নতুন বিধিনিষেধ তাদের কর্মী নিয়োগ, ব্যবসা সম্প্রসারণ ও রেস্তোরাঁ পরিচালনায় প্রভাব ফেলতে পারে।

শিল্পসংশ্লিষ্ট সংগঠনগুলোও সতর্ক করেছে, বৈধ ভিসাধারী কর্মীদের জন্য নিয়োগদাতাদের মধ্যে প্রতিযোগিতা বাড়বে। একই সঙ্গে বিদেশি শ্রমিকদের কাছে জাপানের আকর্ষণ কমে যাওয়ার ঝুঁকিও রয়েছে।

কম জন্মহার ও বয়স্ক জনসংখ্যা বৃদ্ধির কারণে জাপানে কর্মক্ষম মানুষের সংখ্যা কমছে। কঠোর অভিবাসন নীতি থাকা সত্ত্বেও সাম্প্রতিক বছরগুলোতে দেশটি ক্রমশ বিদেশি শ্রমশক্তির ওপর নির্ভরশীল হয়ে উঠেছে।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!