ঢাকা   সোমবার, ২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

বিশ্বে এখন সবচেয়ে ঘৃণিত ব্যক্তি নেতানিয়াহু!

Authorরেডিও বার্তা ডেস্ক

প্রকাশ: ২৫ মে ২০২৬, ১১:৫৮ এএম

বিশ্বে এখন সবচেয়ে ঘৃণিত ব্যক্তি নেতানিয়াহু!

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এখন বিশ্বজুড়ে তীব্র ক্ষোভের মুখে পড়েছেন। শুধু আন্তর্জাতিক অঙ্গনেই নয়, খোদ মার্কিন যুক্তরাষ্ট্রের সাধারণ মানুষের বড় একটা অংশের কাছেও তিনি এখন পৃথিবীর অন্যতম বিতর্কিত ও ঘৃণিত এক চরিত্রে পরিণত হয়েছেন।

সোমবার এক প্রতিবেদনে ইরানের বার্তাসংস্থা তাসনিম নিউজ অ্যাজেন্সি বলেছে, ইসরাইলি সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আইজ্যাক ব্রিক নিজেই এই বিস্ফোরক মন্তব্য করেছেন।

এই সাবেক সেনা কর্মকর্তার দাবি, বিশ্ববাসীর কাছে এখন একটা বার্তা খুব স্পষ্ট হয়ে গেছে, আর তা হলো- ইসরাইল মানেই নেতানিয়াহু, আর নেতানিয়াহু মানেই ইসরাইল।

নেতানিয়াহুর এমন আগ্রাসী ও একগুঁয়ে নীতির কারণে বিপদে পড়তে যাচ্ছে খোদ ইসরাইল। সাবেক এই জেনারেল হুঁশিয়ারি দিয়ে বলেছেন, এই পরিস্থিতি যদি এভাবে চলতে থাকে, তবে আগামী কয়েক বছরের মধ্যে ইসরাইলের প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের যে কৌশলগত ও অর্থনৈতিক সমর্থন রয়েছে, তাতে বড় ধরনের ধস নামবে।

অথচ সবাই জানে, ওয়াশিংটনই হচ্ছে এই ইসরাইলি শাসনের সবচেয়ে বড় ও প্রধান মিত্র। নেতানিয়াহুর ব্যক্তিগত ইমেজের কারণে সেই সম্পর্কেই এখন বড় ফাটল ধরার আশঙ্কা তৈরি হয়েছে।

নেতৃত্ব বদলের দাবি

মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্ক জোড়া লাগানোর একটাই পথ খোলা আছে বলে ব্রিক মনে করেন। আর তা হলো, ইসরাইলের ভেতরের রাজনীতিতে বড় ধরনের পরিবর্তন আনা এবং বর্তমান নেতৃত্বকে সরিয়ে নতুন কাউকে ক্ষমতায় বসানো। নেতানিয়াহুর নেতৃত্ব বদল ছাড়া এই পরিস্থিতি থেকে বের হওয়া সম্ভব নয় বলেই তিনি মনে করেন।

 

বার্তা বাজার/এস এইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!