ঢাকা   সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

ভয়াবহ আগুনে ১৬ ছাত্রীর মৃত্যু

Authorরেডিও বার্তা ডেস্ক

প্রকাশ: ২৮ মে ২০২৬, ০৭:২১ পিএম

ভয়াবহ আগুনে ১৬ ছাত্রীর মৃত্যু

ভয়াবহ আগুনে ১৬ ছাত্রীর মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক : পূর্ব আফ্রিকার দেশ কেনিয়ার একটি আবাসিক বালিকা স্কুলে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১৬ জন ছাত্রীর মৃত্যু হয়েছে।

কেনিয়ার রাজধানী নাইরোবি থেকে প্রায় ১২০ কিলোমিটার (৭৭ মাইল) পশ্চিমে গিলগিল এলাকার ‘উতুমিশি গার্লস’ স্কুলে এই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে বলে ঘটনাস্থলে উপস্থিত একজন পুলিশ কর্মকর্তা সাংবাদিকদের নিশ্চিত করেছেন।

তিনি আরও জানান, অগ্নিকাণ্ডে আহত আরও ৭৪ জন ছাত্রীকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

কেনিয়া রেডক্রস এবং পুলিশের তথ্য অনুযায়ী, গত বৃহস্পতিবার ভোরে ছাত্রীরা যখন ঘুমিয়ে ছিল, তখন স্কুলটিতে আগুন লাগে।

পুলিশ জানায়, উদ্ধার অভিযান চলছে, আগুন লাগার কারণ নিশ্চিত হওয়া যায়নি। কেনিয়া রেডক্রস জানিয়েছে, জরুরি উদ্ধারকারী দল ঘটনাস্থলে উপস্থিত থেকে সর্বাত্মক সহায়তা দিচ্ছে।

পুলিশের তথ্য অনুযায়ী, স্থানীয় সময় রাত ১টার দিকে আগুন লাগে এবং তা দ্রুত একটি ডরমিটরি ব্লকে ছড়িয়ে পড়ে। ওই ব্লকটিতে প্রায় ২২০ জন ছাত্রী থাকত।

কমান্ডার মউইনি জানান, ঘটনার তদন্ত চলছে। বর্তমানে স্কুল এলাকাটি কর্ডন বা অবরুদ্ধ করে রাখা হয়েছে এবং শুধুমাত্র অভিভাবকদের ভেতরে প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে।

কেনিয়ার আবাসিক স্কুলগুলোতে অগ্নিকাণ্ডের ঘটনা এটিই প্রথম নয়; সাম্প্রতিক বছরগুলোতে সেখানে এমন বেশ কয়েকটি মারাত্মক অগ্নিকাণ্ডের খবর পাওয়া গেছে।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন