ঢাকা   সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

ইরাকের উত্তরাঞ্চলে হামলা চালিয়েছে ইরান

Authorরেডিও বার্তা ডেস্ক

প্রকাশ: ৩১ মে ২০২৬, ০৯:২৮ পিএম

ইরাকের উত্তরাঞ্চলে হামলা চালিয়েছে ইরান

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) উত্তর ইরাকে অবস্থানরত সশস্ত্র বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলোর ঘাঁটিতে হামলা চালিয়েছে। দেশটির দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাত দিয়ে রোববার (৩১ মে) লাইভ আপডেটে এ তথ্য জানিয়েছে আল জাজিরা।

প্রতিবেদন অনুযায়ী, আইআরজিসির স্থলবাহিনী এই অভিযান পরিচালনা করে। তবে হামলায় কোন কোন গোষ্ঠীকে লক্ষ্যবস্তু করা হয়েছে বা ঠিক কোন এলাকায় অভিযান চালানো হয়েছে, সে বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। এছাড়া হামলার ফলে সম্ভাব্য ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনো তথ্যও এখন পর্যন্ত জানানো হয়নি।

উল্লেখ্য, উত্তর ইরাকের পার্বত্য অঞ্চলে দীর্ঘদিন ধরেই কয়েকটি কুর্দি সশস্ত্র গোষ্ঠীর ঘাঁটি রয়েছে। এসব গোষ্ঠীর বিরুদ্ধে সীমান্ত এলাকায় নিরাপত্তা হুমকি সৃষ্টি এবং মার্কিন মদদে ইরানের বিরুদ্ধে অভিযানের প্রস্তুতির অভিযোগ তুলে অতীতেও একাধিকবার সামরিক অভিযান চালিয়েছে ইরান।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন