ঢাকা   মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

প্রথা ভেঙে ইসরাইল দিবস প্যারেডে যোগ দিলেন না মামদানি

Authorরেডিও বার্তা ডেস্ক

প্রকাশ: ০১ জুন ২০২৬, ১১:৪০ এএম

প্রথা ভেঙে ইসরাইল দিবস প্যারেডে যোগ দিলেন না মামদানি

ফিলিস্তিনের প্রতি সমর্থন জানিয়ে ইসরাইল দিবস প্যারেডে যোগ দেননি নিউইয়র্ক সিটি মেয়র জোহরান মামদানি। রোববার এই প্যারেড অনুষ্ঠিত হয়েছে। গত কয়েক দশক ধরে নিউইয়র্কে এই প্যারেড অনুষ্ঠিত হচ্ছে। এই প্যারেডে প্রতি বছরই নিউইয়র্কের গভর্নর, সিটি মেয়র ও অন্যান্য রাজনৈতিক নেতা অংশ নিয়ে থাকেন। তবে এবারই এর ব্যতিক্রম হলো। প্রথমবারের মতো প্রথা ভেঙে এতে যোগ দেওয়া থেকে বিরত থাকলেন নিউইয়র্ক সিটি মেয়র।

১৯৪৮ সালে ইহুদি রাষ্ট্রটির জন্ম উদযাপন করতে প্রতি বছরই ফিফথ অ্যাভিনিউতে সমবেত হওয়া পতাকা হাতে উল্লাসকারী জনতার মন জয় করতে বেশ আগ্রহ দেখান রাজনৈতিক নেতারা।

কিন্তু মামদানির ক্ষেত্রে তেমনটা ঘটেনি। দুই সপ্তাহ আগে মেয়রের কার্যালয় নাকবা স্মরণে একটি ভিডিও প্রকাশ করে। নাকবা একটি আরবি শব্দ, যার অর্থ ‘মহাবিপর্যয়’। ইসরাইল প্রতিষ্ঠার পর ১৯৪৮ সালের আরব-ইসরাইল যুদ্ধের সময় আনুমানিক সাত লাখ ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়। এ ঘটনার স্মরণে প্রতি বছর ১৫ মে নাকবা দিবস পালন করা হয়।

বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে মামদানি এ কথা বলেন, ‘আমি নির্বাচনি প্রচারণার সময় বলেছিলাম যে আমি প্যারেডে অংশ নেব না। ইসরাইলি সরকার সম্পর্কে আমার মতামত আমি অত্যন্ত স্পষ্টভাবে জানিয়ে দিয়েছি।’

তবে প্যারেডটি যাতে নির্বিঘ্নে ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়, তা নিশ্চিত করার প্রতিশ্রুতি দেন তিনি। সিটি পুলিশ কমিশনার জেসিকা টিশ, যিনি একজন ইহুদি, তিনি প্যারেডে অংশ নিয়েছিলেন।

সূত্র: বার্তা সংস্থা এপি

 

বার্তা বাজার/এস এইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন