ঢাকা   মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

ইরাকি বন্দরের কাছে পণ্যবাহী জাহাজে হামলা

Authorরেডিও বার্তা ডেস্ক

প্রকাশ: ০২ জুন ২০২৬, ০১:২২ এএম

ইরাকি বন্দরের কাছে পণ্যবাহী জাহাজে হামলা

উপসাগরীয় অঞ্চলের গভীর সমুদ্রে একটি পণ্যবাহী জাহাজে অজ্ঞাত ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। এর ফলে জাহাজটিতে বড় ধরনের বিস্ফোরণের ঘটনা ঘটেছে। যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও) সোমবার এই তথ্য জানিয়েছে।

ইউকেএমটিও তাদের সতর্কবার্তায় বলেছে, একটি ক্ষেপণাস্ত্র জাহাজটির ডান দিকে আঘাত করে। এতে সেখানে জোরালো একটি বিস্ফোরণ ঘটে।’

সংস্থাটির পক্ষ থেকে দেওয়া ওই সতর্কবার্তায় আক্রান্ত জাহাজটির নাম বা পরিচয় প্রকাশ করা হয়নি। এছাড়া এই ঘটনায় কোনও হতাহতের ঘটনা ঘটেছে কি না, তা-ও জানানো হয়নি।

ইউকেএমটিওর সতর্কবার্তার সঙ্গে একটি মানচিত্র জুড়ে দেওয়া হয়েছে। সেখানে দেখা যায়, দক্ষিণ ইরাকের উম্মে কাসর বন্দর থেকে প্রায় ৪০ নটিক্যাল মাইল দক্ষিণ-পূর্বে এই হামলার ঘটনা ঘটে।

যে এলাকায় ঘটনাটি ঘটেছে, সেটি মূলত পারস্য উপসাগরের গভীর অংশে অবস্থিত। এই সামুদ্রিক অঞ্চলটি ইরাক ও কুয়েতের মধ্যবর্তী জলসীমার কাছাকাছি পড়েছে।

সূত্র: সিনহুয়া

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!