ঢাকা   সোমবার, ০৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

হঠাৎ বড় লাফ জ্বালানি তেলের দামে

Authorরেডিও বার্তা ডেস্ক

প্রকাশ: ০৮ জুন ২০২৬, ১০:০২ এএম

হঠাৎ বড় লাফ জ্বালানি তেলের দামে

হঠাৎ বড় লাফ জ্বালানি তেলের দামে

আন্তর্জাতিক ডেস্ক : লেবাননে ইসরায়েলের হামলার পর বিশ্ববাজারে বেড়েছে জ্বালানি তেলের দাম। গতকাল রবিবার হামলার পর এক লাফে ব্যালের প্রতি দুই ডলার বেড়েছে তেলের দাম।

রয়টার্সের এক প্রতিবেদনে জানা যায়, মার্কিন অপরিশোধিত তেলের ফিউচার মূল্য ২ দশমিক ১০ ডলার বা ২ দশমিক ৩২ শতাংশ বেড়ে ব্যারেল প্রতি ৯২ দশমিক ৬৪ ডলারে দাঁড়িয়েছে। 

অন্যদিকে ব্রেন্ট অপরিশোধিত তেলের ফিউচার মূল্য ২ দশমিক ৩৩ ডলার বা ২ দশমিক ৫ শতাংশ বেড়ে ব্যারেল প্রতি ৯৫ দশমিক ৪২ ডলারে পৌঁছেছে।

এদিকে বৈরুতে হামলার কারণে ইসরায়েলে হামলা ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। পরে পাল্টা হামলায় ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল।

উভয় দেশে পাল্টাপাল্টি হামলা শান্তিচুক্তি ক্ষেত্রে নতুন করে বাধা হতে পারে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। এতে তেলের দাম আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!