ঢাকা   মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

পাকিস্তানে সেনা অভিযানে ভারতীয় মদদপুষ্ট ২৭ সন্ত্রাসী নিহত

Authorরেডিও বার্তা ডেস্ক

প্রকাশ: ০৮ জুন ২০২৬, ১১:৪৬ এএম

পাকিস্তানে সেনা অভিযানে ভারতীয় মদদপুষ্ট ২৭ সন্ত্রাসী নিহত

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় নিরাপত্তা বাহিনীর অভিযানে ভারতীয় মদদপুষ্ট ২৭ সন্ত্রাসী নিহত হয়েছে। পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, নিরাপত্তা বাহিনী উত্তর ওয়াজিরিস্তান জেলার মিরান শাহ এলাকায় অভিযান চালায়।

এক বিবৃতিতে সেনাবাহিনীর গণমাধ্যম শাখা জানায়, জেলায় ধারাবাহিক গোয়েন্দাভিত্তিক অভিযানের অংশ হিসেবে নিরাপত্তা বাহিনী ওই এলাকার সন্ত্রাসীদের একাধিক আস্তানায় অভিযান চালায়।

বিবৃতিতে বলা হয়, ‘গত ৭২ ঘণ্টায় তীব্র গোলাগুলির পর ভারত-সমর্থিত ফিতনা আল-খাওয়ারিজের ২৭ সন্ত্রাসীকে হত্যা করা হয়েছে।’

আইএসপিআর আরো জানায়, নিরাপত্তা বাহিনী ঘটনাস্থল থেকে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে।

সূত্র: জিও নিউজ

 

বার্তা বাজার/এস এইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন