ঢাকা   সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

পাকিস্তান বিমানবাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্ত, ২ চালক নিহত

Authorরেডিও বার্তা ডেস্ক

প্রকাশ: ১৫ জুন ২০২৬, ০৩:২৫ পিএম

পাকিস্তান বিমানবাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্ত, ২ চালক নিহত

পাকিস্তান বিমান বাহিনীর একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে এবং সেটির ২ চালকের উভয়েই নিহত হয়েছেন। আজ সোমবার সকালের দিকে দেশটির উত্তরপশ্চিমাঞ্চলীয় প্রদেশ খাইবার পাখতুনখোয়ার মারদান জেলায় ঘটেছে এ ঘটনা।

পাকিস্তানের প্রতিরক্ষা বাহিনীর আন্তঃবিভাগ সংযোগ এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে। নিহত দু’ই চালকের নাম-পরিচয়ও জানানো হয়েছে বিবৃতিতে। এরা হলেন বিমানবাহিনীর ফ্লাইট লেফটেন্যান্ট মুহম্মদ কাসিম আব্দুল্লাহ এবং নৌবাহিনীর লেফটেন্যান্ট তাহা আব্বাসী।

বিবৃতিতে বলা হয়েছে, রুটিন প্রশিক্ষণের অংশ হিসেবে বিমানটি উড়িয়েছিলেন এ দুই চালক। কিন্তু উড্ডয়নের কিছুক্ষণ পরেই মারদান জেলায় ভূপাতিত হয় বিমানটি। চালক দু’জন ঘটনাস্থলেই নিহত হয়েছেন বলে জানা গেছে।

বিমানটি ভূপাতিত হওয়ার কারণ অনুসন্ধানে ইতোমধ্যে একটি কমিটি গঠন করা হয়েছে বলে বিবৃতিতে জানিয়েছে আইএসপিআর।

পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি, প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ, প্রতিরক্ষা বাহিনীর প্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির এ ঘটনায় গভীর শোক জানিয়ে বিবৃতি দিয়েছেন।

পাকিস্তানে সামরিক উড়োজাহাজ বা হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার ঘটনা বিরল নয়। গত সপ্তাহে যান্ত্রিক ত্রুটির কারণে পাকিস্তানের আজাদ কাশ্মিরে একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছিল। এতে ২২ জন সেনা কর্মকর্তা ও সদস্য নিহত হয়েছিলেন।

সূত্র : এবিসি নিউজ

 

বার্তা বাজার/এস এইচ

 

 

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন