ঢাকা   শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

মৃত্যুকে হার মানিয়ে ১৮ তলা থেকে পড়েও প্রাণে বাঁচল শিশু!”

Authorডেস্ক রিপোর্ট

আপডেট: ০২ আগস্ট ২০২৫, ০৯:৩০ পিএম

মৃত্যুকে হার মানিয়ে ১৮ তলা থেকে পড়েও প্রাণে বাঁচল শিশু!”

চীনের হাংঝু শহরে ঘটে গেল এক অবিশ্বাস্য ঘটনা—১৮ তলার একটি অ্যাপার্টমেন্ট থেকে পড়ে গিয়েও প্রাণে রক্ষা পেয়েছে মাত্র তিন বছর বয়সী একটি শিশু। ১৫ জুলাই ঝেজিয়াং প্রদেশের এই শহরে ঘটনার সময় শিশুটি তার দাদা-দাদির তত্ত্বাবধানে ছিল।

স্থানীয় গণমাধ্যম সাউথ চায়না মর্নিং পোস্টের বরাতে জানা যায়, দাদা-দাদি ধারণা করেছিলেন শিশু ঘুমাচ্ছে। সেই বিশ্বাসে তারা দরজা বন্ধ করে বাজারে যান। কিন্তু ঘুম থেকে উঠে শিশুটি বাথরুমে গিয়ে টয়লেটের উপর উঠে পড়ে এবং সেখান থেকে একটি খোলা জানালা দিয়ে নিচে পড়ে যায়। জানা গেছে, ওই জানালায় কোনো নিরাপত্তা বেষ্টনী ছিল না।

শিশুটির পতন সরাসরি মাটিতে না হয়ে প্রথমে একটি গাছের ডালে থেমে যায়, পরে ঝোপের মধ্যে গিয়ে পড়ে। ভবনের নিচে থাকা এক বাসিন্দা পুরো ঘটনাটি প্রত্যক্ষ করেন এবং ভিডিও ধারণ করে ভবনের প্রপার্টি ম্যানেজমেন্ট গ্রুপে তা শেয়ার করেন।

ভিডিও দেখেই শিশুটির বাবা ঝু ছেলের দুর্ঘটনার খবর জানতে পারেন। তিনি বলেন, “প্রথমে আমি বিশ্বাসই করতে পারছিলাম না যে ১৮ তলা থেকে পড়ে ছেলে এখনো জীবিত। ভিডিও না দেখলে সেটা মানা কঠিন ছিল।”

বাবার ধারণা, সম্ভবত পড়ার সময় শিশুটি মাঝপথে কোনো জানালায় সামান্য আটকে গিয়ে গতি কমায়, এরপর একটি গাছের ডালে থেমে যায় এবং তারপর ঝোপের মধ্যে পড়ে—এটাই তাকে প্রাণে বাঁচিয়ে দেয়।

সিসিটিভি ফুটেজেও দেখা গেছে, শিশুটি জানালার পাশ দিয়ে পড়ে গিয়ে প্রথমে গাছের ডাল ছুঁয়ে পরে ঝোপের মধ্যে গিয়ে পড়ে।

শিশুটিকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসকরা একে “অলৌকিক রক্ষা” হিসেবে বর্ণনা করেছেন। তার বাঁ হাত ভেঙেছে, মেরুদণ্ডে আঘাত আছে এবং শরীরের কিছু অভ্যন্তরীণ অঙ্গ ক্ষতিগ্রস্ত হয়েছে। কিন্তু সবচেয়ে বিস্ময়কর ব্যাপার হলো—তার মাথা সম্পূর্ণ অক্ষত এবং সে পুরো সময় জ্ঞানেও ছিল।

হাসপাতালে ভর্তি হওয়ার কিছুক্ষণ পরেই শিশুটি চিকিৎসকদের বলে, “আমার বাবাকে বলো যেন একটা বাম্বলবি কিনে দেয়।”

এই রোমহর্ষক ঘটনায় কৃতজ্ঞতা জানিয়ে শিশুটির বাবা সেই গাছের ডালে একটি লাল ফুল ঝুলিয়ে দেন—যা চীনা সংস্কৃতিতে কৃতজ্ঞতা ও উদযাপনের প্রতীক হিসেবে ধরা হয়।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন