ঢাকা   বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

ইরানের বুশেহর পারমাণবিক স্থাপনা রাশিয়ার অগ্রাধিকার: রোসাটম

Authorরেডিও বার্তা ডেস্ক

প্রকাশ: ১৮ জুন ২০২৬, ১২:০১ এএম

ইরানের বুশেহর পারমাণবিক স্থাপনা রাশিয়ার অগ্রাধিকার: রোসাটম

রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক সংস্থা রোসাটম জানিয়েছে, ইরানের বুশেহর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র এখনও তাদের অন্যতম অগ্রাধিকার। একই সঙ্গে নিরাপত্তা পরিস্থিতির উন্নতি হলে রুশ বিশেষজ্ঞদের ধাপে ধাপে ওই স্থাপনায় ফিরিয়ে নেয়ার প্রস্তুতির কথাও জানিয়েছে সংস্থাটি। ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা মেহেরের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

বুধবার (১৭ জুন) কাজানে অনুষ্ঠিত রাশিয়া-আসিয়ান (অ্যাসোসিয়েশন অব সাউথইস্ট এশিয়ান নেশনস) সম্মেলনের ফাঁকে সাংবাদিকদের এ কথা বলেন রোসাটমের প্রধান নির্বাহী কর্মকর্তা আলেক্সেই লিখাচেভ। তিনি বলেন, ‘আমাদের প্রধান উদ্বেগ ইরানের পারমাণবিক ইস্যুর সমাধান এবং আমরা এই সমস্যা সমাধানের প্রচেষ্টাকে স্বাগত জানাই।’

লিখাচেভ জানান, আন্তর্জাতিক তদারকি ব্যবস্থাকে রোসাটম সমর্থন করে, যার মধ্যে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) পর্যবেক্ষণও রয়েছে। তবে আইএইএকে এ ক্ষেত্রে নির্দিষ্ট দায়িত্ব নিতে হবে এবং সংশ্লিষ্ট সব পক্ষের স্বার্থ বিবেচনায় কাজ করতে হবে বলেও জানান তিনি।

বুশেহর বিদ্যুৎকেন্দ্রকে রাশিয়ার জন্য গুরুত্বপূর্ণ এবং এটি রাশিয়ার জন্য প্রধান অগ্রাধিকার উল্লেখ করে তিনি জানান, রোসাটম এক মুহূর্তের জন্যও উৎপাদন কার্যক্রম বন্ধ করেনি।

তিনি বলেন, ‘বুশেহর বিদ্যুৎকেন্দ্রের নতুন ইউনিটগুলোর জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি তৈরিতে নিয়োজিত আমাদের প্রকৌশল ইউনিটগুলোর কার্যক্রম বন্ধ করা হয়নি। আমরা সহযোগিতা ও কার্যক্রম অব্যাহত রাখব।’ নিরাপত্তা পরিস্থিতির উন্নতি হলে ধাপে ধাপে কর্মীদের আবারও ওই স্থাপনায় মোতায়েনের বিষয়টি বিবেচনায় রয়েছে বলেও জানান তিনি।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন