ঢাকা   শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

দুই ট্রেনের সংঘর্ষ, জানুন বিস্তারিত

Authorরেডিও বার্তা ডেস্ক

প্রকাশ: ২০ জুন ২০২৬, ০৯:২৬ এএম

দুই ট্রেনের সংঘর্ষ, জানুন বিস্তারিত

দুই ট্রেনের সংঘর্ষ, জানুন বিস্তারিত

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাজ্যের বেডফোর্ড শহরের কাছে দুই ট্রেনের সংঘর্ষ ঘটেছে। এতে একটি ট্রেনের চালক নিহত হয়েছেন এবং আহত হয়েছেন ৮০ জনেরও বেশি যাত্রী। আহতদের মধ্যে বেশ কয়েক জনের অবস্থা আশঙ্কাজনক।

গতকাল শুক্রবার স্থানীয় সময় বিকেলে মিনিটে ঘটেছে এই সংঘর্ষ। যুক্তরাজ্যের ইস্ট ইংল্যান্ড অ্যাম্বুলেন্স সার্ভিসের তথ্য অনুযায়ী, আহতদের মধ্যে ১১ জন যাত্রীর অবস্থা খুবেই গরুতর, ২২ জনের অবস্থা গুরুতর এবং ৫৬ জন আশঙ্কামুক্ত।

রেল ট্র্যাকিং ওয়েবসাইটগুলোর বরাতে জানা গেছে, উভয় ট্রেনই দক্ষিণ লন্ডনের সেন্ট প্যানক্রাস স্টেশনের দিকে যাচ্ছিল। বিকেল ৫টা ১৫ মিনিটের দিকে বেডফোর্ড শহরের বাইরে সংঘর্ষ হয় ট্রেন দু’টির। অল্প সময়ের মধ্যেই আহত যাত্রীদের উদ্ধার তৎপরতা শুরু করে স্থানীয় প্রশাসন।

লন্ডন পুলিশের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, “ট্রেন দুর্ঘটনার ব্যাপারে আমরা জানতে পেরেছি। বেশ কয়েক জন যাত্রী আহত হয়েছেন এবং চালকের মৃত্যু হয়েছে। এটা খুবই দুঃখজনক। আমাদের কর্মকর্তা ও সদস্যরা বেডফোর্ড পুলিশ সহকর্মীদের সহযোগিতা করছে। পুলিশ ও স্থানীয় ফায়ার সার্ভিসের উদ্ধারকারী বাহিনীর সদসরা সেখানে উদ্ধার তৎপরতা চালাচ্ছেন। আহতদের যত দ্রুত সম্ভব হাসপতালে নেওয়ার জন্য পর্যাপ্ত সংখ্যক অ্যাম্বুলেন্স সেখানে মজুত আছে।”

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন