ঢাকা   বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে কোনো আপস চলবে না : পেজেশকিয়ান

Authorরেডিও বার্তা ডেস্ক

প্রকাশ: ২৪ জুন ২০২৬, ০৪:১৯ পিএম

ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে কোনো আপস চলবে না : পেজেশকিয়ান

ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে কোনো আপস চলবে না : পেজেশকিয়ান

আন্তর্জাতিক ডেস্ক : ক্ষেপণাস্ত্র ছাড়া ইরানের পরিণতিও ‘গাজার মতোই’ হতো বলে মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে কোনো আপস চলবে না বলেও সতর্ক করেছেন তিনি।

পাকিস্তান সফরকালে পেজেশকিয়ান এসব কথা বলেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে সংবাদমাধ্যম আল-আরাবিয়া।

 পেজেশকিয়ান বলেন, আমাদের প্রতিরক্ষার জন্য যে ক্ষেপণাস্ত্রগুলো আছে, সেগুলো না থাকলে ইসরাইল ও যুক্তরাষ্ট্র গাজার মতোই ইরানকেও তছনছ করে দিত, বৃদ্ধ বা তরুণ কারও প্রতিই কোনো দয়া দেখাতো না।

 

তিনি আরও বলেন, ‘আমরা আমাদের আত্মরক্ষার সক্ষমতা নিয়ে কখনো, কোনো পরিস্থিতিতেই, কারও সাথে আপস করব না।’

 

এর আগে, পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের আমন্ত্রণে সরকারি সফরে ইসলামাবাদ পৌঁছান ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ও পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। মঙ্গলবার (২৩ জুন) পৃথক ফ্লাইটে তারা পাকিস্তানে পৌঁছান বলে দেশটির সংবাদমাধ্যম ডনের এক প্রতিবেদনে জানানো হয়েছে। 

প্রতিবেদনে বলা হয়, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান রাজধানী তেহরান থেকে সরাসরি পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে পৌঁছান। অন্যদিকে কূটনৈতিক সফর শেষে ওমান থেকে পাকিস্তানে আসেন পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি।

 

রাওয়ালপিন্ডির নূর খান বিমানঘাঁটিতে পৌঁছালে প্রেসিডেন্ট পেজেশকিয়ানকে স্বাগত জানান পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি, প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ, উপ-প্রধানমন্ত্রী ইসহাক দার, স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি, পিপিপি চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো-জারদারি এবং ইসলামাবাদে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত রেজা আমীরি মোগাদ্দাম।

 

ইরানের রাষ্ট্রায়ত্ত টেলিভিশনের খবরে বলা হয়েছে, নিজ দেশের প্রেসিডেন্টকে স্বাগত জানাতে পাকিস্তানের রাওয়ালপিন্ডির বিমানঘাঁটিতে পররাষ্ট্রমন্ত্রী আরাঘচিও উপস্থিত ছিলেন।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন