ঢাকা   বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

ভেনেজুয়েলায় সহায়তায় সামরিক উড়োজাহাজ পাঠাতে প্রস্তুত জার্মানি

Authorরেডিও বার্তা ডেস্ক

প্রকাশ: ২৫ জুন ২০২৬, ০৪:৫৮ পিএম

ভেনেজুয়েলায় সহায়তায় সামরিক উড়োজাহাজ পাঠাতে প্রস্তুত জার্মানি

ভয়াবহ ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলার সহায়তায় এগিয়ে এসেছে জার্মানি। প্রয়োজন হলে দেশটিতে সামরিক পরিবহন উড়োজাহাজ পাঠানোর প্রস্তুতির কথা জানিয়েছে বার্লিন।

জার্মানির প্রতিরক্ষামন্ত্রী বরিস পিস্টোরিয়াস এক বিবৃতিতে বলেন, দ্রুত সহায়তা পৌঁছে দেওয়া এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভেনেজুয়েলার পক্ষ থেকে অনুরোধ পাওয়া মাত্র জার্মান সশস্ত্র বাহিনী স্বল্প সময়ের নোটিশে সর্বোচ্চ ছয়টি এ৪০০এম সামরিক পরিবহন বিমান প্রস্তুত রাখতে পারবে।

তিনি জানান, উড়োজাহাজগুলোর ক্রুরা ইতোমধ্যে সম্ভাব্য অভিযানের প্রস্তুতি শুরু করেছেন। এসব বিমান জার্মানি থেকে উদ্ধারকর্মী, চিকিৎসা সহায়তা ও প্রয়োজনীয় সরঞ্জাম ভেনেজুয়েলায় পরিবহনে ব্যবহার করা যাবে। পাশাপাশি দেশটির অভ্যন্তরেও ত্রাণ ও উদ্ধার কার্যক্রমে সহায়তা দিতে উড়োজাহাজগুলো কাজে লাগানো হতে পারে।

ভেনেজুয়েলায় আঘাত হানা শক্তিশালী জোড়া ভূমিকম্পে ইতোমধ্যে কয়েক ডজন মানুষের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন শত শত মানুষ। তবে ধ্বংসস্তূপের নিচে আরও অনেকে আটকা পড়ে থাকায় প্রাণহানির সংখ্যা উল্লেখযোগ্যভাবে বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

উল্লেখ্য, লাতিন আমেরিকার দেশ ভেনেজুয়েলায় গত এক শতাব্দীর মধ্যে সবচেয়ে শক্তিশালী জোড়া ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে ৭ দশমিক ২ ও ৭ দশমিক ৫ মাত্রার এই ভূমিকম্পে রাজধানী কারাকাসসহ দেশের বিস্তীর্ণ এলাকায় ব্যাপক ধ্বংসযজ্ঞের ঘটনা ঘটেছে। দেশটির অন্তর্বর্তীকালীন সরকারের তথ্য অনুযায়ী, এ পর্যন্ত অন্তত ৩২ জনের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন সাত শতাধিক মানুষ। ধ্বংসস্তূপের নিচে আরও অনেকে আটকা পড়ে থাকায় প্রাণহানির সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

সোর্স: আল জাজিরা

 

বার্তা বাজার/এস এইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন