ঢাকা   রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

জেনারেল ধীরাজ শেঠ ভারতের নতুন সেনাপ্রধান

Authorরেডিও বার্তা ডেস্ক

প্রকাশ: ০২ জুলাই ২০২৬, ১২:০০ এএম

জেনারেল ধীরাজ শেঠ ভারতের নতুন সেনাপ্রধান

জেনারেল ধীরাজ শেঠ ভারতের নতুন সেনাপ্রধান

জেনারেল ধীরাজ শেঠ ভারতের নতুন সেনাপ্রধান

আন্তর্জাতিক ডেস্ক : ভারতীয় সেনাবাহিনীর ৩১তম প্রধান (চিফ অব দ্য আর্মি স্টাফ) হিসেবে মঙ্গলবার (৩০ জুন) দায়িত্ব নিয়েছেন জেনারেল ধীরাজ শেঠ। দায়িত্ব গ্রহণের পর তিনি প্রযুক্তিনির্ভর ও ‘ভবিষ্যৎ-প্রস্তুত’ সেনাবাহিনী গড়ে তোলার অঙ্গীকার করেন। এ লক্ষ্যে পাঁচটি মূল উপাদান নিয়ে গঠিত ‘বিজয়’ (VIJAY) ভিশনের রূপরেখা তুলে ধরেন ধীরাজ শেঠ।

সেনাপ্রধান হিসেবে প্রথম বক্তব্যে জেনারেল শেঠ বলেন, দায়িত্ব গ্রহণের মুহূর্তটি তার জন্য ‘অত্যন্ত গর্ব ও বিনয়ের’। তিনি ‘দায়িত্ব, সম্মান এবং সবার আগে দেশ’—এই আদর্শ অনুসরণের প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

 তিনি বলেন, ‘আমি দায়িত্ব, সম্মান এবং সবার আগে দেশের আদর্শের প্রতি অটল প্রতিশ্রুতি নিয়ে এই দায়িত্ব গ্রহণ করছি।’ একই সঙ্গে সেনাবাহিনীর নেতৃত্ব দেয়ার সুযোগ করে দেওয়ায় তিনি ভারতের প্রধানমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রীকে ধন্যবাদ জানান।

 জেনারেল শেঠ দেশের সেবায় আত্মোৎসর্গকারী সেনাসদস্যদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে বলেন, তাদের সাহস ও নিঃস্বার্থ আত্মত্যাগ ভবিষ্যৎ প্রজন্মের সেনাসদস্যদের অনুপ্রাণিত করবে।
 
দ্রুত পরিবর্তনশীল বৈশ্বিক নিরাপত্তা পরিস্থিতির কথা উল্লেখ করে তিনি আরও বলেন, ভবিষ্যতের যুদ্ধ ও নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় ভারতীয় সেনাবাহিনীকে আধুনিকায়নের উদ্যোগ নেওয়া হবে।
 
ভারতীয় সেনাবাহিনীকে ‘যুদ্ধপ্রস্তুত ও অভিজ্ঞ বাহিনী’ হিসেবে উল্লেখ করে জেনারেল ধীরাজ শেঠ বলেন, যুদ্ধের পরিবর্তিত বাস্তবতায় প্রযুক্তি, উদ্ভাবন এবং সমন্বিত সক্ষমতার ওপর আরও বেশি গুরুত্ব দেওয়া এখন সময়ের দাবি। সূত্র: এনডিটিভি

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন