ঢাকা   বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

হরমুজে যুক্তরাষ্ট্রকে খেলতে দেবো না, ইরানের সোজা কথা

Authorরেডিও বার্তা ডেস্ক

প্রকাশ: ০২ জুলাই ২০২৬, ০৪:২৮ পিএম

হরমুজে যুক্তরাষ্ট্রকে খেলতে দেবো না, ইরানের সোজা কথা

ইরানের সামরিক সদর দপ্তর সতর্ক করে বলেছে, হরমুজ প্রণালি যুক্তরাষ্ট্রের খেলার মাঠ নয়, এটি ইসলামি প্রজাতন্ত্র ইরানের অবিসংবাদিত সার্বভৌমত্বের অংশ। যুক্তরাষ্ট্রের যেকোনো ধরনের হস্তক্ষেপের কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারিও দিয়েছে ইরান।

খাতাম আল-আম্বিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্স এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। এতে বলা হয়, হরমুজ প্রণালি দিয়ে নিরাপদ যাতায়াতের জন্য সব বাণিজ্যিক জাহাজ ইরানের নির্ধারিত সমুদ্রপথ ব্যবহার করতে বাধ্য, অন্যথায় তাদের পরিণতির মুখোমুখি হতে হবে।

বিবৃতিতে বলা হয়, ‘হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের যেকোনো হস্তক্ষেপের বিরুদ্ধে সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে চূড়ান্ত ও দ্রুত জবাব দেওয়া হবে।’ ফার্স নিউজ এজেন্সির উদ্ধৃতি দিয়ে বিবৃতিতে বলা হয়েছে, এই গুরুত্বপূর্ণ জলপথের নিরাপত্তা এবং স্থিতিশীলতা বজায় রাখা শক্তিশালী ইরানের সশস্ত্র বাহিনীর জন্য একটি ‘রেড লাইন’ বা চরম সীমা।

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইল ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করার পর তেহরান মূলত হরমুজ প্রণালি অবরুদ্ধ করে দেয়।

সূত্র: আল জাজিরা

 

বার্তা বাজার/এস এইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন