ঢাকা   শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

খামেনির জানাজায় অংশ নিতে তেহরানে পৌঁছেছেন পাকিস্তানের সেনাপ্রধান

Authorরেডিও বার্তা ডেস্ক

প্রকাশ: ০৩ জুলাই ২০২৬, ০৪:৪৯ পিএম

খামেনির জানাজায় অংশ নিতে তেহরানে পৌঁছেছেন পাকিস্তানের সেনাপ্রধান

ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় অংশ নিতে ইরানের রাজধানী তেহরানে পৌঁছেছেন পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির।

শুক্রবার (৩ জুলাই) তেহরানে পৌঁছানোর পর পাকিস্তানের সেনাপ্রধানকে স্বাগত জানান ইরানের প্রতিরক্ষামন্ত্রী মজিদ ইবনে রেজা এবং স্বরাষ্ট্রমন্ত্রী এস্কান্দর মোমেনি। এই রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে সৌদি আরবে এক আনুষ্ঠানিক সফর শেষ করে সরাসরি তেহরানে এসে পৌঁছেছেন পাকিস্তানের অভ্যন্তরীণ বিষয়ক মন্ত্রী মহসিন নাকভিও।

এর আগে পাকিস্তানের প্রধানমন্ত্রী মুহাম্মদ শাহবাজ শরিফ একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল এবং সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে নিয়ে একদিনের সফরে তেহরানের উদ্দেশ্যে যাত্রা করেন। প্রতিনিধি দলটি ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতার জানাজা ও অন্যান্য আনুষ্ঠানিকতায় অংশ নেবে।

সূত্র: আল-জাজিরা।

 

বার্তা বাজার/এস এইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন